বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগরে অবৈধভাবে তেল মজুতের দায়ে কারাদণ্ড জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা জাককানইবি এর শিক্ষার্থী বহিরাগতদের হাতে মারধরের ঘটনায় মুচলেকা ও ক্ষমা প্রার্থনা উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন রাজবাড়ীর পাংশায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শকের ঢল জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা নান্দাইলে এমপি’র বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেনের নিয়োগ চেঙ্গী নদীতে ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলা বারুদ উদ্ধার চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২ সময় দেখুন
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে পাম্পে তেল নিতে গিয়ে নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অবৈধ মজুতের দায়ে তিনজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার জীবননগরের নাসিম ফিলিং স্টেশন ও অংগন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণআদালত বসিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণআদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণআদালত সূত্রে জানা গেছে, নির্দেশনা অমান্য করে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ মোতাবেক দুটি মামলায় দুজনকে ২ হাজার টাকা এবং অবৈধ মজুতের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা মোতাবেক ১টি মামলায় আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, জীবননগরে সঠিক ও শৃঙ্খলভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করছেন। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা অবৈধভাবে মজুত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD