সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

রাজবাড়ীর পাংশায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শকের ঢল

মুনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯২ সময় দেখুন
রাজবাড়ীর পাংশায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শকের ঢল

রাজবাড়ীর পাংশার মৌরাটের পেপুলবাড়িয়া মাঠে শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহাসিক ঘোড়দৌড় খেলা‌কে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচয় তুলে ধরতেই পেপুলবাড়িয়া যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় ঘোড়দৌড় প্রতি‌যো‌গিতা‌ দেখ‌তে আশপাশের গ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।
ছোট-বড় সব বয়সি মানুষের উপ‌স্থি‌তিতে প্রাণবন্ত হ‌য়ে ওঠে প্রতি‌যো‌গিতার মাঠ। প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৯টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় যশোর-নড়াইল থেকে আসা ‘ডিজে’ নামের ঘোড়া প্রথম, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ‘রেজোয়ান ডায়মন্ড’ দ্বিতীয় এবং যশোর-নড়াইল থেকে অংশ নেওয়া ‘রাফসান’ নামের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

প্রতি‌যো‌গিতা শে‌ষে প্রথম স্থান অধিকারীকে একটি ওয়ালটন ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন এবং তৃতীয় স্থান অর্জনকারীকে দেওয়া হয় ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।

খেলার বিষয়ে দর্শকরা জানান, ঘোড়দৌড় খেলা দে‌খে খুব ভালো লাগ‌ছে। এ খেলার কথা শু‌নে ক‌য়েক কি‌লো‌মিটার দূর থেকে ছে‌লে-‌মে‌য়ে‌ নিয়ে এসে‌ছেন তারা।
আগে প্রতিটি ইউনিয়নের খোলা মাঠে এই খেলা হত।তবে এখন আর আগের মতো এই প্রতি‌যো‌গিতা দেখা যায় না।

পেপুলবাড়িয়া যুব সমাজের সভাপ‌তি মো. জাহিদ মন্ডল জানান, এই অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজনের ঐতিহ্য রয়েছে, যা গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
কিন্তু আধুনিকতার প্রভাবে এ ধরনের আয়োজন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি প্রতিযোগির অংশ গ্রহণ নিশ্চিত করা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD