বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা ত্রিশালে মোবাইলে প্রেমের পর বিয়ের প্রলোভনে ১০ শ্রেণির ছাত্রীকে ভাগিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চেষ্টা কোটিপতি বিধবা দুই সন্তানের জননী স্বপ্না বেগম কে বিয়ে করলেন বাসার কাজের ছেলে প্রতারক আমির হোসেন সহজ কথায় কঠিন সত্য, ভাইরাল তাজুকে ২.০’ ঘিরে লালমনিরহাটে উৎসুক জনতার ভিড়। রাজবাড়ীতে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পরই প্রাণ গেল একই পরিবারের ৪ জনের! ছেলের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ, বেড সংকটে বারান্দায় ফোলরে চিকিৎসা তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরুসহ জাল রশিদ ও খাজনা রশিদ বই উদ্ধার ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; ৫টি চোরাই গরুসহ জাল রশিদ ও খাজনা রশিদ বই উদ্ধার

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ সময় দেখুন
তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

ভোলা জেলার তজুমদ্দিন থানায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু, তিনটি জালিয়াতি রশিদ এবং দুটি খাজনা রশিদ বই উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গত ২৪ এপ্রিল ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে তজুমদ্দিন থানাধীন বালিয়াকান্দি এলাকার ২ নম্বর ওয়ার্ডে চৌমহনী বাজার সড়কের একটি ফার্মেসির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মোশারফ হোসেন মহসিন (৪৮), মোঃ মাকসুদ (৩৫), মোঃ রেজাউল (৪৫), মোঃ বাচ্চু (৩২) এবং মোঃ সালাউদ্দিন (৪৮)। তাদের সকলের বাড়ি তজুমদ্দিন উপজেলায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আন্তঃজেলা পর্যায়ে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত জাল রশিদ ও খাজনা বই ব্যবহার করে তারা চোরাই গরু বৈধ দেখানোর চেষ্টা করত।

এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা (নং-১০, তারিখ: ২৫ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় পেনাল কোডের ৪১৩/৪১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD