Blog

  • নেত্রকোণায় শ্রেষ্ঠ সার্জেন্ট   ত্রিশালের সন্তান আসাদুজ্জামান সুমন

    নেত্রকোণায় শ্রেষ্ঠ সার্জেন্ট ত্রিশালের সন্তান আসাদুজ্জামান সুমন

    জনগণের সেবায় নিরলস কাজ করে যাওয়া এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ত্রিশালের কৃতি সন্তান, ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন। ১০ মার্চ (মঙ্গলবার) জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেব্রয়ারি মাসের মাসিক অপরাধ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। ট্র্যাফিকের কাজে সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিল করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার অসাধারণ ভূমিকার জন্য তিনি এই বিশেষ স্বীকৃতি অর্জন করেন। এর আগেও আসাদুজ্জামান সুমন নেত্রকোনার সেরা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছিলেন। সম্মাননা প্রাপ্তির পর টিএসআই আসাদুজ্জামান সুমন জানান, তিনি তার কাজ ও দায়িত্বকে ভালোবাসেন। এই ধরনের স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা যোগায়।
    তিনি আরও বলেন, ভালো কাজের মূল্যায়ন সবসময়ই হয় এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে যেতে পারেন। টিএসআই আসাদুজ্জামান সুমনের এই অর্জন শুধু নেত্রকোণা বা ত্রিশাল নয়, পুরো পুলিশ বাহিনীর জন্যই একটি গর্বের বিষয়। তার এই সাফল্য প্রমাণ করে, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো দায়িত্বে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব।

  • জীবননগর হাসাদাহে বিএনপি জামায়াতের  সংঘর্ষে আহত জামায়াতের আমির মারা গেছেন

    জীবননগর হাসাদাহে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত জামায়াতের আমির মারা গেছেন

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার। আরিফুল ইসলাম জোয়ার্দার জানান, কাল থেকে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মফিজুর রহমান ভাইয়ের অবস্থা সংকটপূর্ণ ছিল। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমির রুহুল আমিন ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন। তিনি ঢাকায় পৌঁছানোর পর লাশ আনার বিষয়ে সিদ্ধান্ত হবে। স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াতের সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে দুই পক্ষের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমান, তার বড় ভাই হাফিজুর রহমান, খায়রুল ইসলাম ও সোহাগ আহত হন। তাদের মধ্যে মফিজুর রহমান ও হাফিজুর রহমানের অবস্থার অবনতি হলে প্রথমে যশোর এবং পরে ঢাকায় নেওয়া হয়। এর মধ্যে ওইদিন রাত ২টার দিকে হাফিজুর রহমানের মৃত্যু হয়। আর আজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মফিজুরের মৃত্যু হয়। অন্যদিকে, সংঘর্ষে বিএনপির তিনজন আহত হয়েছেন। তারা হলেন সদ্য বহিষ্কৃত হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান (৪০) এবং তার বাবা জসীম উদ্দিন (৬৫) ও বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার (৫০)। এ ঘটনায় হাফিজুর রহমানের ভাই বাদী হয়ে জীবননগর থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে মেহেদী হাসান ও তাঁর বাবা জসিমউদ্দীনকে গ্রেপ্তার করেছে।

  • রাজবাড়ীর পাংশায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১২০১ পরিবার

    রাজবাড়ীর পাংশায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১২০১ পরিবার

    রাজবাড়ীর পাংশা উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ২০১টি পরিবার ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে অর্থ সহায়তা পাচ্ছে।

    মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
    বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

    প্রশাসন সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের পরিবারগুলো এ সুবিধা পাবে। কর্মসূচিতে ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ০.৫ একরের কম জমির মালিক পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ৮২৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। অনলাইনে যাচাই শেষে ১ হাজার ৪০৪টি পরিবার নিশ্চিত হয়েছে।
    এর মধ্যে প্রথম ধাপে ঈদের আগে ১ হাজার ২০১টি পরিবার অর্থ সহায়তা পাবে। বাকি ২০৩টি পরিবার কারিগরি জটিলতার কারণে আপাতত অপেক্ষায় রয়েছে।

    ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • হোসেনপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    হোসেনপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে হোসেনপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) হোসেনপুর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    ​প্রধান অতিথির বক্তব্য
    ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
    ​জনাব খসরুজ্জামান জিএস শরিফ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কিশোরগঞ্জ জেলা শাখা।
    ​জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কিশোরগঞ্জ জেলা শাখা।

    ​হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মবিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ:
    ​জনাব রফিকুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা), অ্যাডভোকেট মনঞ্জুরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, জনাব শফিকুল ইসলাম কাঞ্চন, জনাব এস.এম মাহবুবুর রহমান, জনাব আবুল হাসিম সবুজ, জনাব আবু বাক্কার সিদ্দিক বাক্কার, জনাব ফরিদ আহমেদ, জনাব এ. আই খান শিবলু, জনাব মোস্তাফিজুর রহমান টুটুল, জনাব রিপন মাস্টার, জনাব কামরুল ইসলাম খান, জনাব আশরাফ আলী মৃধা টুটুল, জনাব সাদ্দাম হোসেন চাঁন মিয়া, জনাব সেলিম মাহমুদ সবুজ ও জনাব রফিকুল ইসলাম, মশিউর রহমান চন্দন সাধারণ সম্পাদক হোসেনপুর প্রেসক্লাব।

    ​দোয়া ও মোনাজাত
    ​ইফতারের পূর্বে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

  • একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

    একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

    বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে জেলার সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ জেলায় ইউনিয়ন, পৌর শাখার অধীনে ১১৮৮টি ওয়ার্ড কমিটি রয়েছে। রোববার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার মাত্র ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে। তিনি বলেন, খুব শিগ্‌গিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

  • ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতির অভিযোগ,এমপির দ্রুত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ।

    ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতির অভিযোগ,এমপির দ্রুত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ।

    ময়মনসিংহের ‎ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল এর অনুপস্থিতির সুযোগে, তার সাক্ষর জাল করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী সহ একদল লোক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।

    ধানীখোলা ইউনিয়ন পরিষদের মেম্বারদের লিখত অভিযোগ সূত্রে জানা যায়, সাক্ষর জাল করে প্রকল্প পরিচালনা,‎বেশিরভাগ ইউপি সদস্যদের অজান্তে তাদের সাক্ষর নিয়ে প্রকল্পের চেয়ারম্যান বানানো হয় এবং বিল উত্তোলন করা হয়, অথচ প্রকল্পে কোনো কাজ হয়নি।
    সূত্র জানায়,‎প্রকল্পের জন্য কোনো কাজ না করেই ১ শতাংশ টাকা তুলে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে।
    জানা যায়,ইউনিয়নের বিভিন্ন ট্যাক্সের অর্থ চেয়ারম্যান, সচিব এবং কিছু ইউপি সদস্য ভাগ করে নিয়েছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়,‎প্রকল্প বাস্তবায়নের সময় মেম্বারদের ভুল বুঝিয়ে তাদের সাক্ষর নেয়া হয়, কিন্তু তারা জানতেন না এসব অর্থ আত্মসাৎ করা হচ্ছে।
    সূত্র জানায়,চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল ০৫ আগস্ট ২০২৪ থেকে ০২ মার্চ ২০২৬ পর্যন্ত পরিষদে অনুপস্থিত থাকায় ইউনিয়নের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
    সূত্র জানায়,‎২০২৫-২০২৬ অর্থবছর: প্রায় ৪৮ লক্ষ টাকা,‎১ শতাংশের মাধ্যমে: ২০-৩০ লক্ষ টাকা সহ প্রায় ১.২০-১.৫০ কোটি টাকা
    ‎ এলাকা বাসীর দাবি:
    ‎✅ প্রশাসক নিয়োগ: দ্রুত প্রশাসক নিয়োগ দিতে হবে।
    ‎✅ নিরপেক্ষ তদন্ত: সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
    ‎✅ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা: দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
    এলাকাবাসী ত্রিশালের এমপি মহোদয়ের নজরে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ এর দাবী জানিয়েছেন।
    ত্রিশাল আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে সূত্র জানায়।

  • লালমনিরহাট জেলা জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    লালমনিরহাট জেলা জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    লালমনিরহাট জেলা পুলিশ সুপারের উদ্যোগে বর্তমান দেশের প্রেক্ষাপট ও ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের জ্বালানি তেল অবৈধভাবে ক্রয়- বিক্রয় নিরাপত্ত সংক্রান্ত ৮ ই মার্চ লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, জ্বালানি তেলের স্থাপনা সমূহের নিরাপত্তা জোরদার ও অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধে পেট্রোল পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী ও জেলা পুলিশের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ।
    লালমনিরহাট জেলার পেট্রোল পাম্প গুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ ও জ্বালানি তেল বিক্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।সভায় পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এবং পেট্রোল পাম্প গুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন।এবংঅবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন।উক্ত মতবিনিময় সভায় আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যবসায়ীগণ, পেট্রোল পাম্প মালিকগণ, ম্যানেজারগণ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

  • কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে মিথ্যা মন্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটের

    কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে মিথ্যা মন্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটের

    “সমতা, শান্তি ও স্বীকৃতি”এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সমতা ও আস্থার বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিএইচটি সম্প্রীতি জোট।
    পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার (৮ মার্চ) বান্দরবানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্ত। তিনি আরও বলেন, “কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে তার ‘মিথ্যা ও উস্কানিমূলক’ মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের নাগরিকরা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

    তিনি পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস উল্লেখ করে বলেন, এই মাস মানুষের মধ্যে সহানুভূতি ও সম্প্রীতির চেতনা জাগ্রত করে। তাই এই সময় সবাইকে ভেদাভেদ ভুলে শান্তি ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সেলিব্রিটি লেখিকা তুলতুলের গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)

    সেলিব্রিটি লেখিকা তুলতুলের গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)

    অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় তরুণ লেখক ও কথা সাহিত্যিক শাম্মী তুলতুল-এর নতুন বই গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.) প্রকাশিত হয়েছে। এটি একটি ইসলামিক শিশুকিশোর গল্পগ্রন্থ, যেখানে শিশুদের জন্য নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক গল্প তুলে ধরা হয়েছে।

    ‎বইটিতে দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত মোট ১৩টি নির্বাচিত গল্প স্থান পেয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী বাইজিদ আহমেদ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাবে ৫৬৫/৫৬৯ নাম্বার স্টলে।

    ‎লেখালেখির পাশাপাশি শাম্মী তুলতুল নিয়মিত খবর পাঠ ও আবৃত্তি করেন। ইতোমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে চোরাবালির বাসিন্দা, গণিত মামার চামচ রহস্য, ভূত যখন বিজ্ঞানী, নান্টু ঝান্টুর বক্স রহস্য, একজন কুদ্দুস ও কবি নজরুল পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এসব সাফল্যের ধারাবাহিকতায় তিনি একজন বেস্টসেলার লেখিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
    ২০২২ সালে কলকাতা বইমেলাতেও তার অনুগল্পের বই “নরকে
    আলিঙ্গন” প্রকাশিত হয়।
    ‎‎নতুন বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন,
    ‎“আমি এবারের বইমেলায় একটি ইসলামিক গল্পের বই প্রকাশ করেছি। কারণ ইদানীং ইসলামকে অনেকেই বিকৃতভাবে উপস্থাপন করছে। তাই মুসলিম লেখকদের উচিত তাঁদের লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শিশু বয়সেই শিশুদের এসব জানা অত্যন্ত প্রয়োজন। এটি একজন লেখকের দায়িত্বের মধ্যেই পড়ে।”
    ‎তিনি আরও বলেন,
    ‎“এটি আমার ১৭তম বই। আমার প্রায় সব বই বেস্টসেলার হয়েছে। শিশুসাহিত্য লেখা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, কারণ শিশুদের মনের মতো করেই লিখতে হয়। এই বই নিয়েও আমি পাঠক মহলে অনেক আশাবাদী।”

    ‎সামগ্রিকভাবে বলা যায়, “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” শুধু একটি গল্পগ্রন্থ নয়; এটি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
    উল্লেখ্য যে শাম্মী তুলতুলের জন্ম একটি সাহিত্য, সাংস্কৃতিক,রাজনৈতিক,মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে।তাই লেখালেখি তার রক্তে মুক্তিযুদ্ধ তার চেতনায়।

  • পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ সদস্যের উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন সিএইচটি সম্প্রীতি জোট এর আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক

    পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ সদস্যের উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন সিএইচটি সম্প্রীতি জোট এর আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক

    পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের সাম্প্রতিক বিতর্কিত, উস্কানিমূলক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অসম্মানজনক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি এবং আমার সংগঠন সিএইচটি সম্প্রীতি জোট।

    ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক বলেন, তার এই মন্তব্য কেবল ঐতিহাসিক তথ্য বিকৃতই নয়, বরং এটি পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন মন্তব্য করা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী এবং একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি উন্মুক্ত আগ্রাসন।

    ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে আমরা একটি দীর্ঘ সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরেছি। এই চুক্তির আলোকেই পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রিপুরার রাজ সদস্যের এই ধরনের অবাস্তব ও বিভেদমূলক বক্তব্য শান্তি চুক্তির আত্মা ও চেতনার প্রতি সরাসরি আঘাত এবং অঞ্চলটিতে অস্থিতিশীলতা সৃষ্টির নাশকতামূলক কর্মকাণ্ড।

    তিনি আরো বলেন, ত্রিপুরার রাজ সদস্য কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের নিকট তার এই মিথ্যা ও উস্কানিমূলক মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সাথে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা তাদের নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখুক।
    পার্বত্য অঞ্চলের সর্বস্তরের জনগণকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানাই।

    পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের। এই অঞ্চলের ভবিষ্যৎ এবং এখানকার জনগণের অধিকার নিয়ে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।