Blog

  • ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশসড় বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত

    ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশসড় বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত

    ভোলা সদর উপজেলায় ১লা ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ২রা ডিসেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে স্বাগত মিছিল। বিকাল ৩:০০ ঘটিকায় ভোলা সদর নতুন বাজার বোডিং মসজিদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি এক অভূতপূর্ন জনসমুদ্রে পরিণত হয়।

    মিছিলজুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ, উৎসাহমুখর উপস্থিতি এবং সর্বস্তরের জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মিছিলের মাধ্যমে ৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

    মিছিলের সময় বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার ভোলা-১ আসনের প্রার্থী
    মাওলানা ওবায়েদুর রহমান, জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, সদর থানার সেক্রেটারি মাওলানা শরিফ বিন রফিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাহমুদুল হাসান, এছাড়া খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ আঃ কাদের (সভাপতি, ভোলা সদর থানা), মাওলানা মাকসুদ (সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস), মাওলানা বেলাল (সেক্রেটারি, ভোলা জেলা), মাওলানা সুইফুর রহমান (ভোলা জেলা), মাওলানা মাকছুদুর রহমান (সভাপতি, ভোলা জেলা উত্তর), মাওলানা আবুজার আব্দুল্লাহ (সভাপতি, ভোলা জেলা), মাওলানা আলি আকবাব (ভোলা-১ আসন প্রার্থী, ভোলা জেলা), জামাতে ইসলামের নেতৃবৃন্দ মাওলানা কামাল (আমীর, ভোলা সদর থানা), হারুনুর রশিদ (সেক্রেটারি, ভোলা জেলা), অধ্যক্ষ নজরুল ইসলাম (ভোলা-১ আসন প্রার্থী, ভোলা), এবং মাষ্টার হারুন আর রশিদ (আমীর, ভোলা জেলা)।

    বক্তারা উল্লেখ করেন, জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ৫ দফা দাবি আদায়ের সংগ্রাম আরও শক্তিশালী হবে এবং আগামীকালের বরিশাল বিভাগীয় সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।

    মিছিলটি ভোলা নতুন বাজার বোডিং মসজিদ চত্বর থেকে শুরু হয়ে ভোলা বাংলা স্কুল মোড়, বরিশাল দালান, হাটখোলা মসজিদ চত্বরে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

  • জীবন নগরে ছাত্রদলও শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    জীবন নগরে ছাত্রদলও শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জীবননগর ডিগ্রি কলেজ ও জীবননগর মুক্তমঞ্চে এই দোয়ার আয়োজন করা হয়। জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক গেলাম রব্বানী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাবির হোসেন রিংকু, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ফরহাদ, সহসভাপতি সাইদুর জামান অমিত, মোজাম্মেল হক শুভ, মো. হাসিবুল মিয়া, মো. সিহাব হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মোহাম্মদ সামি, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, মো. ইয়াছিন ইসলাম, মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শোয়েব আল ফাহাদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক হয়েছেন সৌরভ হোসেন পবন প্রমুখ।
    এদিকে শ্রমিক দলের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তরফদার সাবু, জেলা শ্রমিক নেতা আয়ুব আলী ও খন্দকার আব্দুল মুন্নাফ, জীবননগর পৌর শ্রমিক দলের আহবায়ক মো. রকিবুল ইসলাম রকিব, দস্যসচিব মো. আবু সাঈদ মন্ডল, সদস্য সামউল হক, রকিবুল হোসেন, লিটন, জালাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. রবগুল ইসলাম, সদস্য সুমন মিয়া, আব্দুল হাকিম ও সোহানুর রহমান প্রমুখ

  • জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মোঃ রহুল আমিন এর মতবিনিময়

    জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মোঃ রহুল আমিন এর মতবিনিময়

    চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ওজেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যলয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা জয়। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমানের এতে সভাপতিত্ব।
    মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, স্থলবন্দর, জনগনের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবনননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক শেখ আব্দুল আজিজ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দার, সাংবাদিক এমআর বাবু, মোহাম্মদ আব্দুল্লাহ, নয়ন আহমেদ, আহমেদ সগীর, জাহিদুল ইসলাম কাজল, আল আমীন, ওমর ফারুক, মুতাসিন বিল্লাহ, রকি, এম আই আতিয়ার, তারেক, রমজান আলী, অনিক, সজীব প্রমুখ। সভা পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব জামাতের সভাপতি মাজেদুর রহমান লিটন।

  • খোদাদ্রোহীদের পক্ষে বিএনপি মহাসচিবের অবস্থানকে ধিক্কার; খোদাদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। – পীর সাহেব চরমোনাই

    খোদাদ্রোহীদের পক্ষে বিএনপি মহাসচিবের অবস্থানকে ধিক্কার; খোদাদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। – পীর সাহেব চরমোনাই

    সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। তার বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোদাদ্রোহী বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোদাদ্রোহীর পক্ষ নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। দেশবাসী তার এই অবস্থান ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

    আজ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার ঐতিহাসিক চরমোনাইর (অগ্রহায়ণ) বাৎসরিক মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের সঞ্চালনায়, কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

    পীর সাহেব চরমোনাই বলেন, প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির প্রাণশক্তি। দিনরাত কঠোর পরিশ্রম করে তারা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু দেশের এক শ্রেণির দুর্নীতিবাজ গোষ্ঠী সেই কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছে দুর্নীতিবাজরা; বেগমপাড়া গড়ে তুলছে। দেশের মানুষ দুর্নীতিবাজ, লুটেরা ও চাঁদাবাজদের আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না।

    বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে আদর্শিক জনশক্তি তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাহাবাদের অনুসরণই ইসলামী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য। এই লক্ষ্য থেকে আমাদের এক চুলও সরে যাওয়া যাবে না। সাহাবাদের চরিত্রে নিজেদের গড়াই ছাত্রসমাজের উদ্দেশ্য হওয়া উচিত। যেভাবে ছাত্রসমাজ স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেভাবেই আগামী দিনে দেশ গঠনে তাদের দৃঢ় অবস্থান নিতে হবে।

    কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, বিগত ৫৪ বছরে শিক্ষার্থী-বান্ধব কোনো সরকার আমরা পাইনি। যার ফলে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনার পরিবর্তে তাদেরকে সন্ত্রাস চর্চা ও বিভিন্ন অপকর্মে লিপ্ত করা হয়েছে। যারা দলীয় স্বার্থে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করেছে-আমরা সামনের দিনে এমন সরকার আর চাই না। আমরা এমন একটি সরকার গড়ে তুলতে চাই, যারা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করবে এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেবে।

    গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

    এছাড়া কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, খায়রুল আহসান মারজান, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারওয়ার, দাওয়াহ ও দফতর সম্পাদক ইবরাহীম খলিল, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফরিদপুরে স্বর্ণের দোকানে  পাংশার ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

    ফরিদপুরে স্বর্ণের দোকানে পাংশার ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে পুলিশে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম শাহরিয়ার জাহান (৫১)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। থানা পুলিশ সূত্রে জনা যায়, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে অবস্থিত সুব্রত জুয়েলার্স থেকে তাকে আটক করা হয়।দোকান মালিক সুব্রত জানান, সকাল সাড়ে ১১টার দিকে শাহরিয়ার তার দোকানে এসে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং দোকানের কাগজপত্র দেখতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাশের দোকানে থাকা এক এনজিও কর্মী জানান যে, তিনি একজন প্রতারক এবং এর আগেও বিভিন্ন জায়গায় প্রতারণা করে ধরা পরেছেন। এরপর আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন ঘটনাস্থলে যান। যাচাই-বাছাই শেষে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৯ ধারায় শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সরল কারাদণ্ড প্রদান করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, “ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”এ সময় চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
    ছবি দেয়া আছে।

  • জীবননগর উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন-

    জীবননগর উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন-

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী জননেতা রুহুল আমিন। তিনি বলেন- আমাদের কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে। তিনি কৃষকদের চাষাবাদে সরকারি প্রনোদনা প্রদানের আহবান জানান। তিনি কৃষি উপকরণের মুল্য কমানোর দাবি জানান। তিনি কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য নিশ্চিত করণের আহবান জানান। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের আগামীর নির্বাচন। তিনি আরো বলেন, আমরা দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চাই। আগামীর নির্বাচনে আমরা আর কোন চাদাবাজ টেন্ডারবাজ দেখতে চায় না। আমাদের প্রত্যেক টা কর্মী চাদাবাজ মুক্ত, মাদক মুক্ত।তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের কে একটি বার ভোট দিবেন। আমাদেরকে পরীক্ষা করুন। এদেশের মানুষের হাতে কাজ দেওয়াই আমাদের আগামী নির্বাচন এইটা আমরা মুখে বলছি না আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিতে চায়। আমরা দুর্নীতি করিনা আর কাউকে দুর্নীতি করতে দেব না। জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহামেদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবি বিভাগ এর সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণের সভাপতি কামাল হোসেন, কৃষক নেতা আব্দুস সালাম, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দার, হাসাদহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, রায়পুর ইউনিয়ন আমীর মুহাম্মাদ আমির হামজা, সীমান্ত ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, কেডিকে ইউনিয়ন আমীর আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির ‘হাজী আব্দুর রহমান মাষ্টার ও উথলী ইউনিয়ন আমীর মাওলানা আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। #

  • জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবু খান

    জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবু খান

    নানা আয়োজনে পালিত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর সাহিত্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার বেলা ৩টার দিকে জীবননগর সাহিত্য পরিষদের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রধান অতিথি হিসেবে কেকে কাটেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং জীবননগর সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান খান বাবু।
    প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, রাজনীতি সাহিত্যের বাইরে না, সাহিত্যেও রাজনীতির বাইরে নয়। এটাই বাস্তবতা। সাহিত্য নিয়ে আমার নিয়ে যে আমার খুব বেশি চর্চা হয় এমন নয়, তবে এখানে এই মূহুর্তে আমার যে ব্যবসায়ীক পরিচয়, আমার যে পেশা, তার সাথে সাহিত্য অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। জেলা বিএনপির সভাপতি আরও বলেন, আমি আতঙ্কিত ছিলাম, আজকে যাদের এখানে বক্তব্য দেওয়ার কথা তাদের না দিয়ে আমাদের নেতা-কর্মীদের দেওয়া হবে। তবে সেটা হয়নি। এতে তিনি আনন্দ প্রকাশ করে জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো আবু তালেবকে ধন্যবাদ দেন। পরে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু জীবননগর সাহিত্য পরিষদ থেকে উত্থাপিত দাবিগুলোর পূরণে আশ্বাস এবং সার্বিক বিষয়ে পাশে থাকার কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা প্রগতিপত্রের সম্পাদক কাজল মাহমুদ। বিশেষ আলোচক ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো. আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম।

  • ত্রিশাল থানা পুলিশের ব্যাপক অভিযানে বিকাশ এবং নারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

    ত্রিশাল থানা পুলিশের ব্যাপক অভিযানে বিকাশ এবং নারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

    প্রেস রিলিজ

    বাদী শফিকুল ইসলাম (৪৩), পিতা-মৃত মাঈন উদ্দিন, মাতা-জায়েদা খাতুন, সাং-টেংরা, পোঃ টেংরা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, এ/পি-মাসকান্দা, স্টাফ কোয়ার্টার সংলগ্ন, শফিকুল ইসলাম এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ আপনার থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ রবিউল মোল্লা (২৬), পিতা-মোঃ রেজাউল মোল্লা, মাতা-শাহনাজ বেগম, সাং-কলিগাতি, ইউপি-শিবপুর ৪নং ওয়ার্ড, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, ২। সোনালী আক্তার (২২), স্বামী-মোঃ রবিউল মোল্লা, পিতা-হাবিল শেখ, মাতা-ঝরনা বেগম, ৩। রাজনা আক্তার (২০), পিতা-হারুন মল্লিক, মাতা-রাবেয়া বেগম, উভয় সাং-নালুয়া, পোঃ বারাসিয়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, ৪। আমিরন বেগম (৫৫), স্বামী-মৃত বাবুল মিয়া, ৫। তানিয়া আক্তার (২৬), পিতা-মৃত বাবুল মিয়া, স্বামী-সিয়াম, মাতা-আমিরন বেগম, উভয় সাং-বীররামপুর শেখ বাজার মোড় সংলগ্ন, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ ৬। সিয়াম (২৮), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা+জেলা-অজ্ঞাত, ৭। মোছাঃ রাবেয়া আক্তার (২৩), পিতা-কবির শেখ, মাতা-হাসিনা খাতুন, সাং-টেংরাখালী, পোঃ কচুয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, ৮। মোঃ আবুল বাশার (২৯), পিতা-মোঃ আফাজ উদ্দিন, মাতা-মোছাঃ জোবেদা খাতুন, সাং-উজান চন্নাপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ৯। মোঃ ফরিদুল ইসলাম (৪৫), পিতা- মোঃ আজহার আলী, মাতা-বানেছা, সাং-চান্দনা, পোঃ চান্দনা, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদী পেশায় একজন ডাক্তার বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচ এন্ড এফপিও হিসেবে কর্মরত আছি। ১৬/১১/২০২৫ তারিখ হইতে জুই চৌধুরী নামে একটি ফেইক আইডি হইতে ৫নং বিবাদী তানিয়া আক্তার (২৬) এর সহিত ফেইসবুকে আমার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে বাদীর মধ্যে নিয়মিত ফেইসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ হয়। যোগাযোগের একপর্যায়ে উক্ত জুঁই চৌধুরী নামে ফেইক আইডির ব্যক্তি ৫নং বিবাদী তানিয়া আক্তার বাদীকে ত্রিশাল দেখা করতে বলে। বাদী ৫নং বিবাদী তানিয়া আক্তার এর সাথে দেখা করার উদ্দেশ্যে গাজীপুর মাওনা হইতে সৌখিন পরিবহন বাস যোগে ইং ১৯/১১/২০২৫ তারিখ বিকাল ০৩.৪০ ঘটিকার সময় ত্রিশাল আসিয়া নামে এবং ৫নং বিবাদী তানিয়া আক্তারকে বাদীর সাথে দেখা করার জন্য ফেইসবুক মেসেঞ্জারে নক দেয়। পরবর্তীতে ৫নং বিবাদী তানিয়া আক্তার এর নির্ধারিত ব্যক্তি ৬নং বিবাদী সিয়াম বাদীকে ত্রিশাল বাসষ্ট্যান্ড হইতে একই তারিখ বিকাল অনুমান ০৩.৫০ ঘটিকার সময় রিসিভ করে ত্রিশাল থানাধীন ত্রিশাল পৌরসভা ০২নং ওয়ার্ড, ত্রিশাল উজানপাড়া সাকিনস্থ হিন্দুপল্লী রোড এর হোল্ডিং নং ২০০/১১ জনৈক মোঃ আলমগীর এর বাসার ৪র্থ তলায় মাঝখানে ফ্ল্যাটের রুমে নিয়ে যায়। বাদী উক্ত ফ্ল্যাটে গিয়ে ৫নং বিবাদী তানিয়া এর বেড রুমে গিয়ে কথাবার্তা বলে। কথাবার্তা বলার একপর্যায়ে ইং ১৯/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় ১নং বিবাদী মোঃ রবিউল মোল্লা (২৬), ৮নং বিবাদী মোঃ আবুল বাশার (২৯), ৯নং বিবাদী মোঃ ফরিদুল ইসলাম (৪৫) অতর্কিত ভাবে উক্ত ফ্ল্যাটের রুমে প্রবেশ করে এবং পাশের রুম হইতে ২নং বিবাদী সোনালী আক্তার (২২), ৩নং বিবাদী রাজনা আক্তার (২০), ৭নং বিবাদী মোছাঃ রাবেয়া আক্তার (২৩) সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী রুমে আসিয়া বিবাদীরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে বাদীকে অবৈধ ভাবে আটক করিয়া বাদীর পরিহিত শার্ট, প্যান্ট অর্ধেক খুলিয়া ৫নং বিবাদী, ৭নং বিবাদী মোছাঃ রাবেয়া আক্তার কে বাদী দুই পাশে বসাইয়া মোবাইল ফোনের মাধ্যমে স্থির চিত্র ও ভিডিও ধারণ করে। তখন বিবাদীরা আমার নিকট ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দাবি করে, বাদী যদি তাদের দাবিকৃত টাকা না দেই তাহলে বাদীকে প্রাণে মেরে ফেলবে বলে বাদীর গলায় ছুরি ধরে হুমকি দেয়। তখন বাদী প্রাণে বাঁচার জন্য বিবাদীদের কথা মত বাদীর সাথে থাকা নগদ ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা দিয়ে দেয়। তখন বিবাদীরা বিকাশের মাধ্যমে আরো টাকার জন্য বাদীকে চর, থাপ্পর ও কিল-ঘুষি এবং লাঠি দিয়া পিটাইয়া বাদীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। বাদী তাহার প্রান রক্ষার্থে বাদীর পরিচিত আত্মীয় স্বজন এর নিকট হইতে বিবাদীদের দেওয়া বিকাশ নাম্বার ০১৭৯২৬১৯৯৮০, ০১৭৮৭৪৬৫৭৬৮, ০১৬১০১৯৬৫৫৩ সহ আরোও কয়েকটা নাম্বারে সর্বমোট ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা দেয়। তাহারা আমাকে উক্ত ঘটনার বিষয়ে কাউকে কিছু বলিলে আমাকে খুন করিয়া লাশ গুম করার হুমকি দিয়া ছাড়িয়া দেয়। পরবর্তীতে বাদী ইং ১৯/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় ত্রিশাল থানা পুলিশকে সংবাদ প্রদান করিলে ত্রিশাল থানার পুলিশ বাদীর বক্তব্য শুনে বাদীকে নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান করে। ত্রিশাল থানাধীন বীররামপুর সাকিনস্থ ৪নং বিবাদী আমিরন বেগম (৫৫) এর বসত বাড়ীতে অভিযানকালে ১নং বিবাদী মোঃ রবিউল মোল্লা (২৬), ২নং বিবাদী সোনালী আক্তার (২২), ৩নং বিবাদী রাজনা আক্তার (২০), ৪নং বিবাদী আমিরন বেগম (৫৫) কে আটক করে। আটককালে তাহাদের জিজ্ঞাসাবাদ করিলে তাহারা উপরে বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং তল্লাশীকালে ৪নং বিবাদী আমিরন বেগম (৫৫) এর ডান হাতে থাকা এ্যাশ কালারের ভ্যানেটি ব্যাগের ভিতর হইতে বিকাশ হইতে উত্তোলন করার নগদ ৫৬,৮৫০/- টাকা নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করে এবং বিবাদীদের ০৬ টি মোবাইল ফোন পুলিশ জব্দ করে। পরবর্তীতে পুলিশের সহায়তায় বাদী ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করাইয়া আটককৃত আসামীদের নিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করেন।

  • লালমোহন-তজুমদ্দিন আসনে হাতপাখার প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন শায়েখে চরমোনাই

    লালমোহন-তজুমদ্দিন আসনে হাতপাখার প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন শায়েখে চরমোনাই

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মোসলেহউদ্দিনের পক্ষে হাত পাখায় ভোট চাইলেন নায়েবে আমিরুল মুজাহিদীন হজরত মাওলানা শাইখুল হাদিস মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ। গতকাল ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, রাতে তজুমদ্দিন উপজেলার মধ্য বাজার চৌধুরী মার্কেট বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে জনসমুদ্রের উপস্থিতি লক্ষ করা যায়। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ মুসল্লিদের উদ্দেশে দেশ, দ্বীন, ন্যায়-ইনসাফ, সামাজিক সংস্কার ও নৈতিকতার ওপর গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। বয়ানের এক পর্যায়ে তিনি ভোলা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোসলেহউদ্দিনকে একজন নীতিবান, আমানতদার ও নিষ্ঠাবান আলেম হিসেবে উল্লেখ করে বলেন— “দেশে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে হাত পাখায় ভোট দিতে হবে। দেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে হলে আলেম-ওলামাদের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। সব মার্কার দেখা শেষ হাতপাখার বাংলাদেশ। ইসলামের পক্ষে একবার ভোট দিয়ে দেখেন, ফেল করলে নির্বাচনে আর ভোট দিবেন না” মাহফিলে তজুমদ্দিন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি তুলে ধরেন। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মধ্য বাজার চৌধুরী মার্কেট এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

  • জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন

    জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। জীবননগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. হাবিবুর রহমান হেবা ও সদস্যসচিব মো. রবগুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন- শফি উদ্দিন শফি, নূর ইসলাম, সুমন মিয়া, আব্দুল হাকিম ও সোহানুর রহমান। অন্যদিকে, জীবননগর পৌর শ্রমিক দলের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. রকিবুল ইসলাম রকিব ও সদস্যসচিব মো. আবু সাঈদ মন্ডল। কমিটির অন্য সদস্যরা হলেন- সামউল হক, রকিবুল হোসেন, লিটন, জালাল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের এক সভায় জীবননগর উপজেলা ও পৌর বিএনপির ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষে শনিবার এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।