‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে বুকে লালন করে চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক মানববন্ধন করা হয়। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসাবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপন করে থাকে। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি মুক্ত দেশ গড়ি’, ‘না করি না সহি দুর্নীতি’-এ ধরনের শ্লোগানের মধ্যদিয়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনির, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন প্রমুখ।
Blog
-

জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
-

সাবেক রেলমন্ত্রীর ছেলে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী
সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান এ আদেশ দেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা আমলী আদালতে ৩১জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার।
মামলাটির তদন্ত শেষে ফরিদপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে সাকিব, কুড়াপাড়ার চশেন চন্দ্র দাসের ছেলে সুজিৎ চন্দ্র দাসকে চার্জশিট থেকে অব্যাহতি দিয়ে ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জশিট অভিযুক্তরা হলেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিম, মাগুরাডাঙ্গি গ্রামের দ্বীনিব কুন্ডুর ছেলে দীপক কুন্ডু, রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক সরদার, মৈশালা গ্রামের আহমদ আলীর ছেলে সফিক, রঘুনাথপুর গ্রামের ঝন্টু সরদারের ছেলে জুয়েল, আক্কাস আলী সরদারের ছেলে মোহাম্মদ, মৈশালার আহমদ আলীর ছেলে সাইফুল, বড়গাছি গ্রামের গফুর সরদারের ছেলে চাঁদ আলী সরদার, মাগুরাডাঙ্গির ইসলাম মন্ডলের ছেলে আল আমিন, হেনা শেখের ছেলে রবিন, মৈত্রডাঙ্গা গ্রামের মৃত আছাই মন্ডলের ছেলে মোমিন মন্ডল, লিটন মন্ডল, বড়গাছির আজিজ মন্ডলের ছেলে শিপলু, রঘুনাথপুর গ্রামের ছানাই সরদারের ছেলে রেজা, ইমারত সরদারের ছেলে লিটন, শাহমীর গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে লিটন মন্ডল।
এ ছাড়া রঘুনাথপুর গ্রামের খলিল ড্রাইভারের ছেলে মনোয়ার হোসেন জনি, মুচাই মন্ডলের ছেলে ওবায়দুর মন্ডল, দুধশ্বরের জব্বার মন্ডলের ছেলে বাদশা মন্ডল, মৈশালার বাদশা মন্ডলের ছেলে আসিব মন্ডল, মাছপাড়া গ্রামের কেদরা চন্দ্র মন্ডলের ছেলে দিলীপ চন্দ্র দাস, গুধিবাড়ীর রফিক বিশ্বাসের ছেলে সাদ্দাম, মাগুরাডাঙ্গির প্রয়াত মুন্তাজ শেখের ছেলে আবুল হোসেন, আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক রাজা, বক্কার, শাহিন শেখের ছেলে আরিফ, ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে হাসান, রুপিয়াট গ্রামের এবনের ছেলে মাসুদ ও মাগুরাডাঙ্গির আব্দুল জলিল হাকিমের ছেলে রুমি হাকিম।
মামলার অভিযোগে জানা যায়, প্রকাশ, মিতুল হাকিমের নেতৃত্বে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর দশ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা না দেয়ায় গত ২৭ ডিসেম্বর বসত বাড়ীতে প্রবেশ করে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। প্রাণ ভয়ে তাদেরকে ৫ লাখ টাকা প্রদান করা হয়। আরও ৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে।
বাদী পক্ষের আইনজীবি রাজবাড়ী আদালতের অ্যাড. এ কে এম শহিদুজ্জামান ও অ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন, ‘মামলায় ৩১জনকে আসামি করা হয়। পিবিআই তদন্ত করে ২জনকে চার্জশির্ট থেকে বাদ দিয়ে ২৯জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’
ছবি দেয়া আছে। -

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনিরকে দল থেকে শোকজ নোটিশ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীকে খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ সোমবার (৮ ডিসেম্বর) এক শোকজ নোটিসে মনির হোসেন কাসেমীকে এ কথা জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সেখানে বলা হয়, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে মনির হোসেন কাসেমীর আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে।
নোটিসে আরো বলা হয়, ইতোপূর্বে প্রাথমিক ভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিক ভাবে মনির হোসেন কাসেমীকে সতর্কও করা হয়েছে,কিন্তু তারবক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি,বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য তিনি দিয়েই যাচ্ছেন।
নোটিসে বলা হয়, এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল।
কাসেমীকে উদ্দেশ্য করে নোটিসে আরো বলা হয়, এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে তিনি যেন দলের সভাপতি বরাবর জবাব দাখিল করেন। এই সময়ের মধ্যে তার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে যে কোন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
-

জীবননগর যুবদল ও ছাত্রদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে যুবদল ও ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের কর্মশালা শুরু হয়৷ এই কর্মশালা চলে বেলা দেড়টা পর্যন্ত। মনোহরপুর স্কুল মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ দেন বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। এসময় তিনি ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, টিম অনুযায়ী কাজ করতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না। কোনো প্রশ্নের উত্তর না জানলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মো মোকছেদুর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ। এদিকে যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব মো. মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মো. মিনাজুল ইসলাম, মো. সাইদুর রহমান রানা, সরোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনার হোসেন, মো. জহিরুল ইসলাম মিঠু, মো. আজমত আলী, মো. আব্দুল আলীম, মো. মতিয়ার রহমান।
-

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুলিয়ারচরে কুরআন খতম ও দোয়া মাহফিল
গণতন্ত্রের জননী, বাংলাদেশের জাতীয় রাজনীতির ঐক্যের প্রতীক, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা/পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন মসজিদে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ শরীফুল আলম সাহেব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। দেশনেত্রী আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই আজ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ তাঁর সুস্থতা কামনা করছেন।” তিনি মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দেশনেত্রীর জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করুন, যাতে তিনি দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসতে পারেন এবং জাতির এই ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিতে পারেন।” উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিট এবং অঙ্গসংগঠনের উদ্যোগে কুলিয়ারচরের বিভিন্ন মসজিদে সারাদিনব্যাপী কুরআন খতমের আয়োজন করা হয়। বাদ আসর বা বাদ মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় কুলিয়ারচর উপজেলা/পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
-

ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU) নির্বাচনের তফসিল ঘোষণা ও কলেজ বাস বরাদ্দের সহ ৬ দফা দাবি পেশ করে অধ্যক্ষ বরাবর ইশার স্মারকলিপি প্রদান
০৪ ডিসেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর কলেজ ছাত্র সংসদ নির্বাচন ও কলেজে বাস বরাদ্দের দাবি পেশ করে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোলা সরকারি কলেজ দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ, সাংস্কৃতিক অগ্রগতি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে ছাত্র সমাজের ভূমিকা অতুলনীয়। সেই নেতৃত্ব উন্নয়নের অন্যতম প্ল্যাটফর্ম—ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU)।
দীর্ঘদিন ধরে BGCSU নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা সংগঠন, সাংস্কৃতিক কার্যক্রম এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে। ক্যাম্পাসে একটি সুস্থ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পরিবেশ টিকিয়ে রাখতে এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন অপরিহার্য।
উপরোক্ত প্রেক্ষাপটে, আমরা ভোলা সরকারি কলেজে প্রায় ১০,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীদের প্রতিদিন কলেজে আসা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। শিক্ষার্থীদের নিরাপদ, স্বল্পব্যয়ী ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে কলেজে কমপক্ষে একটি কলেজ বাস বরাদ্দ অত্যন্ত জরুরি।
তাই কলেজ প্রশাসনের নিকট নিম্নোক্ত ৬ দফা যৌক্তিক দাবি উপস্থাপন করা হয়।
▪১.আগামী জানুয়ারি’২৬ প্রথম সপ্তাহের মধ্যে ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU)-এর নির্বাচনের তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
▪২.ভোটার তালিকা, বাজেট, প্রচারণা, প্রার্থী যাচাই ও নির্বাচন পরিচালনা—সমস্ত কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করতে হবে।
৩.প্রশাসন, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করতে হবে।৪.শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে ক্যাম্পাসে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
৫.নির্বাচিত ছাত্র সংসদের মাধ্যমে একাডেমিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পুনরুজ্জীবিত করতে হবে।
৬.ভোলা সরকারি কলেজে প্রায় ১০,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীদের প্রতিদিন কলেজে আসা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। শিক্ষার্থীদের নিরাপদ, স্বল্পব্যয়ী ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে কলেজে কমপক্ষে একটি কলেজ বাস বরাদ্দ অত্যন্ত জরুরি।
অতএব, দ্রুত কলেজ বাস বরাদ্দ ও নিয়মিত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যাশা
ভোলা সরকারি কলেজ ছাত্র সংসদ (BGCSU) নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং একটি সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোলা সরকারি কলেজের গৌরবময় ঐতিহ্য আরও সমুন্নত হবে বলে আমরা বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা সহ-সভাপতি ও কলেজ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিম, দাওয়া সম্পাদক মুহাম্মদ জাবের, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ জুবায়ের, সদস্য মুহাম্মদ ইমন, সদস্য মুহাম্মদ সাইদুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ। -

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা সংকট দ্রুত সমাধান না করার প্রতিবাদে উপাচার্যকে মূলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানা সংকটের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতীকী ‘মূলা’ পাঠিয়েছেন ববি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় (৪ ডিসেম্বর ২০২৫) ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এই মূলা পাঠান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় নানা সংকটের জর্জরিত, তার অন্যতম হচ্ছে অবকাঠামো সংকট, আবাসন সংকট ও খেলার মাঠের সংকট। এসকল সংকট নিরসন জন্য প্রশাসন আমাদেরকে শুধু আশ্বস্ত করেই যাচ্ছে। তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পারছিনা।
ববি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চলমান থাকলেও আমরা এর কোনো কার্যকর সমাধান দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের একের পর এক শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন, যা এখন ‘মূলা’তে পরিণত হয়েছে। এই মূলা নিতে নিতে আমরা বিরক্ত। তাই আজ প্রশাসনের দেওয়া সেই ‘মূলা’ প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রশাসনকেই ফিরিয়ে দিলাম। আশা করি, এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়বে এবং তারা বাস্তব সমাধানের দিকে এগোবে।’
ববি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি হাসিবুল হোসেন বলেন ,’ বিশ্ববিদ্যালয়ের নানা সংকট যার কোনো প্রতিকার নাই , একটা মাত্র খেলার মাঠ সেটা পড়ে আছে , শিক্ষকদের পদোন্নতি দিয়ে তাদের বেতন নিয়ে ঝামেলা হচ্ছে , রাস্তাগুলোর বেহাল দশা সেগুলোর প্রতি প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই , আমরা সকল সংকটের দ্রুত সমাধান চাই।’
উপাচার্যের একান্ত সচিব ড.এ. এফ. এম. রহমান উদ্দিন কাছে শীতকালীন এই সবজিটি দেওয়ার সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল হোসেন, সহ-সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ অনেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তারা উপাচার্যের একান্ত সচিবকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে রান করতেছে একটা বিশ্ববিদ্যালয় সেভাবে চলতে পারেনা। আমাদের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নের জন্য অনশনে বসেছি, ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার গিয়ে আমাদের অবকাঠামো উন্নয়নের আশ্বস্ত করেছেন। যার ফলে অনশনরত শিক্ষার্থীদেরকে আমরা অনশন থেকে বলে উঠিয়েছিলাম। এই পর্যন্ত তিনি মাস হতে চললো, আমরা কর্তৃপক্ষে থেকে ন্যূনতম কিছু পায়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র খেলার মাঠ, সংস্কার কাজের ছয় মাস হতে চললো, সেটার এখনো কাজ শেষ করতে পারেনি।
তারা আরো বলেন, চলিত বছরে বিশ্ববিদ্যালয় একটি হিট প্রজেক্ট পেয়েছিল, প্রজেক্টের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপাচার্য কাছে একটি ল্যাব রুম চেয়েছিল, কিন্তু তার দুই মাস হতে চললো সেটার এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও বাকসুর নীতিমালা এখনো ইউজিসিতে পাঠাতে পারেনি প্রশাসন। তা নিয়ে আমরা খুব সংকীর্ণ জাতীয় নির্বাচনের আগে বাকসু হবে কিনা?
এভাবে সকল ক্ষেত্রে আমাদের শুধু আশ্বস্ত করেই যাচ্ছে প্রশাসন, যেটাকে এক প্রকারে আমরা বলি মূলা ঝোলানো। তার এই পরিপ্রেক্ষিতে নীরব প্রতিবাদ স্বরূপ বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তরে মূলা দিয়ে গেলাম। -

জীবননগরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবননগরে (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে উম্নুক্তভাবে অতিথিরা মতামত ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, দলিল উদ্দীন দলু, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো.রিপন হোসেন প্রমুখ।
-

জীবননগরে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জীবননগরে বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক বশির উন নজির। সঞ্চালনায় সদস্যসচিব মো. হাসান ইমাম। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. অলিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, দেলোয়ার হোসেন, মাহফুজ মুসা, মো. আদম আলী, ইউসুফ আলী, প্রভাষক জাহাঙ্গীর আলম সান্টুসহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বস্তরের মানুষ রাজনৈতিক মত পার্থক্য ভুলে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেছেন। তিনি এ দেশের গর্বিত রাজনীতিবিদ। দেশের কল্যাণে তিনি বিগত সময়ে ৩ বারে প্রধানমন্ত্রী থেকে দেশবাসীর উন্নয়নে অনেক কাজ করেছেন। আমরা তাঁর দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করছি। আল্লাহপাক যেন তাকে সুস্থতা দান করেন। -

রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রাম থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আলাউদ্দিন পাটোয়ারীকে (২৮) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।গ্রেপ্তারকৃত আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এ বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুদুর রহমান বলেন, “সেনাবাহিনীর সদস্যরা সকালে আলাউদ্দিনকে থানায় হস্তান্তর করেছেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।” রাজবাড়ী সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত টানা অভিযানের মাধ্যমে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন পাটোয়ারী ওই গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ‘মেড ইন জার্মানি’ লেখা ৬–শর্টের বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র। এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, “আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। শুনেছি তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে। তদন্ত করে তার ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর অভিযানে কীভাবে অস্ত্রটি তার কাছে এল এবং এর উৎস কী—সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছবি দেয়া আছে।