মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনিরকে দল থেকে শোকজ নোটিশ

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনিরকে দল থেকে শোকজ নোটিশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীকে খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আজ সোমবার (৮ ডিসেম্বর) এক শোকজ নোটিসে মনির হোসেন কাসেমীকে এ কথা জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সেখানে বলা হয়, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে মনির হোসেন কাসেমীর আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে।

নোটিসে আরো বলা হয়, ইতোপূর্বে প্রাথমিক ভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিক ভাবে মনির হোসেন কাসেমীকে সতর্কও করা হয়েছে,কিন্তু তারবক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি,বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য তিনি দিয়েই যাচ্ছেন।

নোটিসে বলা হয়, এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল।

কাসেমীকে উদ্দেশ্য করে নোটিসে আরো বলা হয়, এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে তিনি যেন দলের সভাপতি বরাবর জবাব দাখিল করেন। এই সময়ের মধ্যে তার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে যে কোন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD