শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা বড়লেখা প্রেসক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক রুয়েল কামাল ও সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত

উপজেলা বড়লেখা প্রেসক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক রুয়েল কামাল ও সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সংগঠন ‘উপজেলা প্রেসক্লাব বড়লেখা’র দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সংগঠনের কার্যালয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বড়লেখা প্রতিনিধি আবদুল হাফিজ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ ও স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিনিধি মো. রুয়েল কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি ফয়জুল হক শিমুল, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক আমাদের সময়চিত্র এবং সিলেট প্রতিনিধি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন; সহসভাপতি অলিউর রহমান, ইংরেজি দৈনিক দ্য মুসলিম টাইমস ও দৈনিক এশিয়া বাণী; সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক ঘোষণা; সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, চ্যানেল এস ও দৈনিক গণমুক্তি; সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন, নাগরিক টিভি; কোষাধ্যক্ষ কামরুল, সময়চিত্র; প্রচার সম্পাদক কিবরিয়া, দৈনিক আজকের আওয়াজ।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন সেলিম চৌধুরী (বাংলার মাটি), মোতাহের হোসেন (সময়চিত্র) ও আব্দুল আলিম (দৈনিক অর্থদৃষ্টি)

নবগঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বড়লেখা উপজেলার জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে নতুন ও প্রবীণ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে কমিটি উদ্যোগী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকা এবং সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাব বড়লেখা স্থানীয় সাংবাদিক সমাজের একটি কার্যকর ও আস্থার সংগঠন হিসেবে গড়ে উঠবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD