শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার। জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রসাশনের নেই দৃশ্যমান কোনো বাজার মনিটরিং রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা জীবননগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্য ৩শত অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে লালমনিরহাট সীমান্তে কঠোর সতর্ক অবস্থান জারি রেখেছে, বাংলাদেশ বর্ডার গার্ড১৫ (বিজিবি)

মিলন কুমার বর্মন লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ সময় দেখুন
শারদীয় দুর্গাৎসব উপলক্ষে লালমনিরহাট সীমান্তে কঠোর সতর্ক অবস্থান জারি রেখেছে, বাংলাদেশ বর্ডার গার্ড১৫ (বিজিবি)

সনাতন ধর্মাবলম্মীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ১৫ (বিজিবি)। সোমবার বিকেলে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণ পাড়া দুর্গামন্দির পরিদর্শনে আসেন লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি জানান সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল অব্যাহত আছে।হিন্দু ধর্মাবলম্বী মানুষজন যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা লালমনিরহাটে এবারে ১৪৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুজোউৎসব চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। লালমনিরহাট ১৫ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।পাশাপাশি তিন স্তরের বলয় ছাড়াও সুরক্ষা অ্যাপস রয়েছে এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD