মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার।

সানজিদা পারভীন
  • আপডেটের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৬ সময় দেখুন
১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, এজাহারনামীয় প্রধান ধর্ষক বাদশা মিয়া(২৬) এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ব্রহ্মপুত্র নদের জঙ্গলা এলাকায় গত ১৬ ডিসেম্বর ২০২৫খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮৩০ ঘটিকায় দেখা করতে গেলে ধর্ষক বাদশা মিয়া ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষক বাদশা মিয়া ধৃত ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে সহ এজাহারনামীয় অন্যান্য ধর্ষকদের মোবাইল মারফত ডেকে এনে পরস্পর যোগসাজসে পালাক্রমে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। যার ত্রিশাল থানার মামলা নং-১৩, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০(সংশোধনী/২০২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০। উক্ত মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত সহ পলাতক ধর্ষকদের গ্রেফতারে তৎপর হয়। ২। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪ ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ অনুমান ১৪:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার সদর থানার টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD