বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের।

রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা

নিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন
রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা

ধার নেয়া মাত্র আড়াই হাজার টাকা পরিশোধ না করায় রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। নিহত জাহিদ ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান
এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জাহিদ হাসান খাবার খেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একই সড়কের সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিহতের বড় ভাইয়ের ছেলে শিহাব ফকীর জানান, আমরা জানতাম না কাকার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল। গতকাল দুই ব্যক্তি বাড়িতে এসে কাকার কাছে পাওনা ২ হাজার ৫০০ টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল বলে পরে দাদির কাছ থেকে শুনেছি। কিন্তু প্রকাশ্যে কে বা কারা এমন ঘটনা ঘটালো আমরা জানি না। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

নিহতের বাবা মাহাতাব ফকীর জানান, আমার ছেলের কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ইসলাম জানান, দুপুর একটার দিকে জাহিদ হাসান নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD