সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের।

সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ

রংধনুটিভি ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৬ সময় দেখুন
সাবরিনা বিনতে আহমেদ

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে একজন যোগ্য, সাহসী ও প্রজ্ঞাবান নারী নেতৃত্ব দেখতে চান গোপালগঞ্জবাসী। সেই প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছে গুণী লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সাবরিনা বিনতে আহমেদ-এর নাম।  তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান ও স্মরণযোগ্য। যা তাঁকে রাজপথের একজন পরীক্ষিত ও আপসহীন নারী নেতৃত্ব হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে। সাবরিনা বিনতে আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক এবং দৈনিক জনকণ্ঠ-এর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তার মাধ্যমে সাবরিনা বিনতে আহমেদ নিজেকে একজন সচেতন, দায়িত্বশীল ও দৃঢ়চেতা নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও জননেতা সেলিমুজ্জামান সেলিম এর সহধর্মিণী হলেও তাঁর রাজনৈতিক পরিচয় কোনোভাবেই ব্যক্তিগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, লেখালেখি, গণমাধ্যম ও রাজপথ, সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় ও স্বতন্ত্র উপস্থিতি তাঁকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে। স্থানীয় নেতাকর্মী ও সচেতন নাগরিকদের মতে, সংরক্ষিত নারী আসনে সাবরিনা বিনতে আহমেদের মতো একজন শিক্ষিত, সাহসী ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নারীকে জাতীয় সংসদে পাঠানো হলে নারীর অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো আরও জোরালোভাবে উপস্থাপিত হবে। তাঁদের ভাষায়, এটি কোনো একক এলাকার আবেগী দাবি নয়, এটি গোপালগঞ্জবাসীর ন্যায্য প্রত্যাশা। সংরক্ষিত নারী আসনের মাধ্যমে এমন একজন প্রতিনিধিকে জাতীয় সংসদে দেখতে চায় সাধারণ মানুষ, যিনি শুধু প্রতিনিধিত্বই করবেন না, বরং জনগণের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন। এখন গোপালগঞ্জের প্রত্যাশা, দলীয় ও জাতীয় সিদ্ধান্তে এই যোগ্যতার যথাযথ স্বীকৃতি মিলুক এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে সাবরিনা বিনতে আহমেদ জাতীয় সংসদে একটি শক্তিশালী ও দায়িত্বশীল কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করুন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD