সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা নান্দাইলে এমপি’র বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেনের নিয়োগ চেঙ্গী নদীতে ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলা বারুদ উদ্ধার চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময়

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর বাবু খানের মতবিনিময়

চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিজিএমইএর সভাপতি ও চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। আজ বুধবার বেলা দেড়টার দিকে এই মতবিনিময় সভা শুরু হয়।
সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বাংলাদেশের একজন নাগরিক যদি চাই, যদি ভাগ্য সহায় হয় ওনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, সংসদ সদস্য হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন, রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু চাইলেন কেউ মুক্তিযোদ্ধা হতে পারবেন না। তো আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এটা বিরল সম্মান এবং সৌভাগ্যের অধিকারী। এটাই বাস্তবতা।
বাবু খান আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন আশা করি শান্তিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। কোন প্রার্থীর পক্ষে কোন আসনে কে কাকে সমর্থন দেবে এটা তার ব্যক্তিগত এবং রাজনৈতিক ইচ্ছা। এই ব্যক্তিগত এবং রাজনৈতিক ইচ্ছার যেন সঠিক প্রতিফলন হয়, সেই জন্যই দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করা হয়েছে। আমার ভোটের অধিকারটা যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আপনার ভোটের অধিকারটা যেন আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। বিষয়টা এমন না যে সারাজীবন আপনাকে একই দলে ভোট দিতে হবে, বিশেষ করে আপনারা যারা মুক্তিযোদ্ধা, বিশেষ কোনো দলের অনুসারী না।

তিনি বলেন, আমরা একটা দলের অনুসারী। আমরা একটা দল করি। পদ-পদবি আছে। যেকোনো সময় নির্বাচন হলে আমাদের প্রার্থীর পক্ষ ভোট দিতেই হবে। না আমাদের দলটা করার হলো দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু আপনারা যারা দলের সঙ্গে সংশ্লিষ্ট না, সাধারণ মানুষ মানুষ, আপনাদের মতো যারা মহান ব্যক্তি, তারা আপাদের মতো আপনার সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে কোনো আবেদনও করব না। কারণ আপনাদের জ্ঞানের স্তর অনেক ওপরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্বাত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের, সুজাউদ্দৌলা, মোজাফফর প্রমুখ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD