বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার। জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রসাশনের নেই দৃশ্যমান কোনো বাজার মনিটরিং রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা জীবননগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্য ৩শত অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা

পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালে পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও বাংলাদেশে প্রাতিষ্ঠানিক তাসাউফ চর্চার কার্যক্রম বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পাকিস্তানের বিখ্যাত আধ্যাত্মিক শায়খ ও বুজুর্গ আল্লাহ জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং জান্নাতে তাঁর উচু মাকাম কামনা করেছেন। আজ ১৪ ডিসেম্বর, রবিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বস্তুবাদ ও আত্মবাদের এই কালে আধ্যাত্মিকতা ও তাসাউফ চর্চায় তিনি আলোকবর্তিকা ছিলেন। জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয় তাকে করেছিলো সমকালীন দুনিয়ার অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক রাহবারে। তার আত্মিক বন্ধনের সিলসিলা বাংলাদেশেও বহু মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। তার ইন্তেকালে মুসলিম দুনিয়া আরেকজন দরদী অভিভাবক হারালো। পীর সাহেব চরমোনাই তার শোকহত পরিবার ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD