মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

কালীগঞ্জে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি আহত ৩

মিলন কুমার বর্মন আদিতমারী (লালমনিরহাট)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬১২ সময় দেখুন
কালীগঞ্জে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি আহত ৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে দুইটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি ও বড় বড় গাছপালা।এতে কমপক্ষে ৩জন আহত হয়েছে বলেও জানা যায়। রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, মধ্য শ্রুতিধর গ্রামের বাদশা মিয়া (৪০), মাহমুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টির চলছে। রোববার সকাল ৯ টার দিকে বৃষ্টির সাথে আকস্মিক ভাবে শ্রুতিধর ও চর নোহালি গ্রামে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে দুই গ্রামের প্রায় শতাধিক টিনসেডের ঘরবাড়ি,আধাপাকা ও কাচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। উপড়ে পড়েছে বেশ কিছু বড় বড় গাছ। গাছের ডাল ও টিন পড়ে আহত হয়েছেন তিন জন।পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ে টিনশেডের ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙে পড়েছে। ঝড়টি অল্প সময় স্থায়ী ছিল।বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহয়তার কথাও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD