বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জীবননগরে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
জীবননগরে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জীবননগরে বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক বশির উন নজির। সঞ্চালনায় সদস্যসচিব মো. হাসান ইমাম। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. অলিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, দেলোয়ার হোসেন, মাহফুজ মুসা, মো. আদম আলী, ইউসুফ আলী, প্রভাষক জাহাঙ্গীর আলম সান্টুসহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বস্তরের মানুষ রাজনৈতিক মত পার্থক্য ভুলে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেছেন। তিনি এ দেশের গর্বিত রাজনীতিবিদ। দেশের কল্যাণে তিনি বিগত সময়ে ৩ বারে প্রধানমন্ত্রী থেকে দেশবাসীর উন্নয়নে অনেক কাজ করেছেন। আমরা তাঁর দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করছি। আল্লাহপাক যেন তাকে সুস্থতা দান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD