মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

হোসেনপুরে অবৈধ মাটি কাটা বিরোধী অভিযান: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৮৯ সময় দেখুন
হোসেনপুরে অবৈধ মাটি কাটা বিরোধী অভিযান: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌরসভার প্রশাসক জনাব মোহসী মাসনাদ।
​ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাইছমা এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
​ পুমদী ইউনিয়নের পাইকুডা বিল এলাকায় অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।
​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
​অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি প্রকাশ পেয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD