মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ সময় দেখুন

ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে (২২ এপ্রিল) বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, জেলা প্রশাসকগণ, জিডিএফআই, এনএসআই এর বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, ত্রিশাল ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভাগীয় অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুরতে হেলিপ্যাড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। হেলিপ্যাড ও মহাসড়কের সার্বিক অবস্থার নির্ধারিত জায়গাগুলোতে সংস্কার ও মেরামতের মতামত দেন সংশ্লিষ্ট দপ্তর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটপাত উচ্ছেদ, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ সঠিক স্থানে প্রতিস্থাপন ও মেরামত নিয়ে আলোচনা হয়। উচ্ছেদ কাজ চলমান রয়েছে বলে জানান সড়ক ও জনপথ দপ্তরের প্রধান। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের ছোট রাস্তার পাশে অবৈধ ঝুপড়ি দোকানগুলো দ্রুতই উচ্ছেদ করা হবে। ত্রিশাল পৌরসভার স্থানীয় রাস্তাগুলোর ড্রেন পরিষ্কারসহ সৌন্দর্যবর্ধনে আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তাটিতে নির্মাণ কাজের পরিকল্পনা রয়েছে। সান্ধ্যকালীন বা রাতে আলোর জন্য রাস্তায় লাইটের ব্যবস্থা করা হবে। কোরবানির হাঁট নজরুল উৎসবের পরিবেশকে যেন প্রভাবিত করতে না পারে, সেজন্য বিশেষ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রাখার পরিকল্পনা রয়েছে। নজরুল স্মৃতি বিজড়িত কাজীর শিমলার রাস্তাসহ তাঁর বিচরণের স্থানগুলো প্রস্তুতকরণে আমাদের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সর্বক্ষণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে জেনারেটর বিষয়টিও বিদ্যুৎ বিভাগ দেখবে। সুপীয় পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য দপ্তর কাজ করবে বলে জানান। অনুষ্ঠানের সংশ্লিষ্ট কাজগুলোতে জেলা পরিষদ সর্বাত্মকভাবে কাজ করবে বলে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান। সার্বিক নিরাপত্তায় হাইওয়ে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, পুলিশের ময়মনসিংহ কার্যালয় প্রস্তুতি নিচ্ছে বলে সভাকে অবহিত করেন। এসএসএফ এর নির্দেশনায় আরো প্রস্তুতি গ্রহণ করবে বলে তারা জানান। অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ড্রোন উড়তে পারবে না বলে মতামত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ইদের পূর্বে মানুষের চাপ, কোরবানি পশুর গাড়ির চাপ, উৎসবের মানুষের ঢল সবকিছুই নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী যথাযথ প্রস্ততি নিচ্ছে বলে জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় কবির সাথে জড়িত আছে এমন নৃত্যনাট্য, গীতিনৃত্য, যাত্রাপালা, রচিত গান, কবিতা ইত্যাদির ওপর পরিবেশনা উপস্থাপন করতে প্রস্তুতি নিচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার কালচারাল অফিসারগণ। তাদের জেলার নিজস্ব সংস্কৃতির যতটুকু আছে সেইটুকু থেকে বাছাই করে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছে তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD