মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ, বেড সংকটে বারান্দায় ফোলরে চিকিৎসা

মুনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ সময় দেখুন
রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ, বেড সংকটে বারান্দায় ফোলরে চিকিৎসা

প্রচন্ড তাপদহ ও ভ্যাপসা গরমে রাজবাড়ী জেলাতে হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।
বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়। রোববার দুপুর পর্যন্ত হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অবশ্য গত এক সপ্তাহে ৫৫ জন ডায়রিয়া রোগি চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন বলে ডায়রিয়া ওয়াডের স্টাফ নাস কবিতা জানান।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বেডের অভাবে রোগীরা ওয়ার্ডের মেঝে, বারান্দা কিংবা যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই চিকিৎসা নিচ্ছেন। লোডশেডিং এর মধ্যে
তীব্র গরমে এসব স্থানে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়েছে।

সদর উপজেলার সূর্যনগর থেকে আসা সামসু মোল্লা
বলেন, ‘শুক্রবার রাতে স্ত্রীকে ভর্তি করালেও বেড পাননি। বাধ্য হয়ে বারান্দায় থাকতে হচ্ছে। সেখানে ফ্যানের ব্যবস্থাও নেই, ফলে গরমে কষ্ট বেড়েছে।’
সদরের পাচুরিয়া থেকে আসা রফিক পাটারী
নামের আরেকজন জানান, ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসে ভেতরে কোনো জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর পাশাপাশি স্বজনরাও ভোগান্তিতে পড়ছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, গত কয়েকদিনে ডায়রিয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে। তবে চিকিৎসা সেবায় কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত স্যালাইন ও নার্সের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, ডায়রিয়া আক্রান্ত হলে শরীরে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত খাবার স্যালাইন ও স্বাভাবিক খাবার গ্রহণ জরুরি। পাতলা পায়খানার সঙ্গে বমি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। রোগীর চাপ আরও বাড়লে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD