সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা উপজেলা বড়লেখা প্রেসক্লাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক রুয়েল কামাল ও সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি

ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেটের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময় দেখুন
ত্রিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে তৎপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে শুক্রবার রাত ৯টার সময় ময়মনসিংহের ত্রিশাল কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সার্বক্ষণিক সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রাখার নির্দেশ দেন ময়মনসিংহ রেঞ্জ পরিচালক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মোল্লা আবু সাঈদ পিডিএম, ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান, ত্রিশাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সৈয়দা হেলেন শাহেনা, উপজেলা প্রশিক্ষক মাহবুবুর রহমান, ওয়ার্ড দলনেতা রাজিব হোসেনসহ অন্যান্যরা।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনরত আনসার সদস্যদের উদ্দেশে তাঁরা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে দিন-রাত সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD