মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৮৯ সময় দেখুন
ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আঞ্চলিক কার্যালয়ের অধীন খুলনা বিভাগের ৫টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় এ কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধন করেন এ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

উদ্বোধনের পরে সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ সঞ্চালনা করেন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, খুলনা বিভাগীয় জেলাগুলোর প্রাণকেন্দ্রে ঝিনাইদহ জেলার অবস্থান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহে প্রতিষ্ঠা হওয়ার ফলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ার শিক্ষক-কর্মকর্তাদের ভোগান্তি কমবে। এ অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আমরা বিশ্বাস করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD