মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবোধ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরনসভা

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ সময় দেখুন

খাগড়াছড়ির রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে রামগড় প্রেস ক্লাবের উদ্যোগে সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

স্মরন সভায় সভাপতিত্ব করেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন লাভলু।

এতে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সুবোধ বিকাশ ত্রিপুরার সহযোদ্ধা রামগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো: আবুল কালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, রামগড় প্রেসক্লাবের সহ- সভাপতি মো: বাহার উদ্দিন, সহ-সভাপতি শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, প্রয়াত সাংবাদিকের পুত্র বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ।

বক্তারা চারণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরার পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্মৃতি চারণ করেন।

সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বাধ্যকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD