সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের।

তজুমদ্দিনে তিন দফা দাবিতে তজুমদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ সময় দেখুন
তজুমদ্দিনে তিন দফা দাবিতে তজুমদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজের অবকাঠামোগত বেহাল দশা ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধার ঘাটতি দূর করার দাবিতে ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, সকাল ১১ঘটিকার সময় কলেজর সামনের রাস্তা অবরোধ করে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা। কলেজ ভবনের সংস্কার ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা, আধুনিক ল্যাব ও লাইব্রেরি স্থাপন এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি ছিল মানববন্ধনের মূল লক্ষ্য। ইতোমধ্যে কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া আরও ৩৫ লক্ষ টাকার বরাদ্দ এসেছে, যা শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ নিরুপম চন্দ্র দত্ত। শিক্ষার্থীর জানান, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজে প্রাক্তন অধ্যক্ষ অমিত পার্থ দাশের অক্লান্ত পরিশ্রমে গত কয়েক মাস পূর্বে বিভিন্ন ফেসে ৭০ লাখ টাকা বাজেট আনা হয়েছিল। কিন্তু এখনো সেই বাজেটের কিছুই প্রতিফলিত হচ্ছে না। আমাদের কলেজটি ২০১৮ সালের সরকারিকরণ হলেও এই কলেজটিকেআমরা দেখতে পাচ্ছি একবারে বেসরকারি কলেজ থেকেও নিম্ন স্তরে। আমরা এই বাজেটের সঠিকভাবে বাস্তবায়নের দাবি জনায়। কলেজ কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরুর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন জানান মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD