মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

যৌতুকের দাবিতে এক গৃহবধুুকে অমানবিক ভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ

মিলন কুমার বর্মন
  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৬ সময় দেখুন

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারীতে যৌতুকের দাবিতে এক গৃহবধুুকে অমানবিক ভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে ঐ গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আদিতমারীতে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তালুক দুলালি গ্রামের মোহুবর আলীর মেয়ে মোছাঃমোর্শেদা খাতুন (২২) কে শনিবার আনুমানিক সকাল ১০টার দিকে স্বামী মোঃ আরাফাত হোসেন ও স্বামীর দুই বোন মোছঃআম্বিয়া খাতুন এবং আমেনা খাতুন মিলে এলোপাতাড়ি ভাবে মার ডাং ও লাঠি দ্বারা পিটিয়ে গুরুতর আহত করে।
স্হানীয় এবং নিকটতম আত্মীয়দের অভিযোগ সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবত যৌতুকের দাবিতে চাপ প্রয়োগ,নির্যাতন ও মারধর করে আসছেন স্বামী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।ঘটনার দিন আবারও স্ত্রী মোর্শেদাকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি ও মারপিট করে গুরুতর আহত অবস্থায় বাড়িতে ফেলে রাখা হয়। পরবর্তীতে মোর্শদার বাবা মোঃ মোহুবর আলী স্থানীয় লোকজনের সহতায় মোর্শেদাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জানান, অভিযোগ পেলে সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD