মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

হাতীবান্ধায় স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার।।

মিলন কুমার বর্মন
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৪ সময় দেখুন

লালমনিরহাটের হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রী এবং স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিররা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম এবং স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া,কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি অলি জানতে পেরে তার মায়ের সাথে ঝগড়া বাধে । এতে মা শরিফা বেগম ছেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন।এ খবর জানতে পাওয়ার পর থেকে অলি ও তার স্ত্রীর নিজ ঘরের দরজা সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে। পরে তাদের কোনো সাড়া না পেলে দরজা খুলে একই ধরনার সাথে রশিতে ঝুলে থাকা মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

এবিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন,পারিবারিক কলহের জেরে তারা আত্নহত্যা করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD