মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

প্রেমিকের সঙ্গে ঢাকায় দেখা করতে আসার পথে বাসে উঠে ঘুম,পৌঁছে বিপদে স্কুল ছাত্রী

ডেস্ক রির্পোট
  • আপডেটের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৫ সময় দেখুন
প্রেমিকের সঙ্গে ঢাকায় দেখা করতে আসার পথে বাসে উঠে ঘুম,পৌঁছে বিপদে স্কুল ছাত্রী

প্রেমিকের সঙ্গে হবিগঞ্জ থেকে রংপুরের পথে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী।তার প্রেমিকের বাড়ি রংপুর। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় এসে বিপাকে পড়ে সে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অন্য যাত্রীর ফোনকলে উদ্ধার হয় দশম শ্রেণীর ছাত্রী। গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেমিকের সেঙ্গে দেখা করতে বাড়িতে না জানিয়ে রংপুরের উদ্দেশ্যে বাসে রওনা দেয় হবিগঞ্জের ওই কিশোরী। গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু ঘুমে থাকায় সে গাজীপুর নামতে পারেনি। গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছে। সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাসের স্টাফরা কিশোরীকে নানা জেরা করতে থাকেন। এমন পরিস্থিতি দেখে দিবাগত রাত ৩টার দিকে অন্য এক বাস যাত্রী জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দেন। তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও এক কিশোরী বাসের ভেতর রয়ে গেছে। বাসের চালক ও স্টাফরা হয়তো মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে পারে এমন আশঙ্কার কথা জানান বাসযাত্রী। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালমান তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধারের পর থানায় নিয়ে আসে। বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়,থানা থেকে তার অভিবাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা টাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD