মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

ডিবি কতৃক আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার এবং উদ্ধার ৬(ছয়)মোটরসাইকেল

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ সময় দেখুন
ডিবি কতৃক আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার এবং উদ্ধার ৬(ছয়)মোটরসাইকেল

লালমনিরহাটে মোটর সাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই কৃত ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।জানা গেছে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর)ভোররাত পর্যন্ত লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মকবুল হোসেনসহ আট জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট কালীগঞ্জের মোঃমকবুল হোসেন (৩৪), রংপুর গঙ্গাচড়ার মোঃমিলন মিয়া (৩০), মোঃরাকিব হোসেন (২৩),মোঃ সোহেল রানা সাবু (২৪), মোঃমাসুদ রানা (২২), দক্ষিণ ধুবনীর মোঃ আল-আমিন (২২), বাড়াইপাড়ার মোঃজাহিদ ইসলাম (১৮) এবং হাতিবান্ধা দক্ষিণ বাড়াইপাড়ার মোঃ রহমতুল্লাহ (১৮)। ডিবি পুলিশের মাধ্যমে জানা যায় প্রথমে কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় মকবুল মেকার নামে একটি দোকানে অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মিলন মিয়াকে আটক করা হয়। সেখান থেকে একটি নম্বরপ্লেট বিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো , অ্যাপাচি ৪ভি ১৫০ সিসি (সাদা-নীল) ১টি, অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি (নীল) ১টি, ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১১০ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১০০ সিসি (নীল-কালো) ১টি সহ মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতার ও পলাতকরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত।তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD