মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

তিস্তাপারের বন্যার্ত পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

মিলন কুমার বর্মন আদিতমারী (লালমনিরহাট)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৯০ সময় দেখুন
তিস্তাপারের বন্যার্ত পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

লালমনিরহাটে বন্যায় বিপর্যস্ত তিস্তা পারের পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সোমবার বিকেল ৫ টায় তিনি নৌকাযোগে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।এ সময় তিনি ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন।এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণের পর দুলু বলেন,তিস্তার ভয়াবহ বন্যায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, এই বন্যায় তা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। সর্বসাধারণের ক্ষতি কমানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। দুলু বলেন,কেউ যেন অনাহারে না থাকে এবং চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—তার জন্য দলীয়ভাবে সব ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য সব বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরো আশ্বাস দিয়ে বলেন বিএনপি এবং ব্যাক্তিগত উদ্যোগ থেকে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য,গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।এতে জেলা সদর, আদিতমারী,কালীগঞ্জ, হাতীবান্ধা,পাটগ্রাম সহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, দুর্ভোগে পড়েছে শত শত সাধারণ মানুষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD