সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের।

কালীগঞ্জে ডাকাত দলের ৩ জনকে ধৃত করে পুলিশে দিল জনতা

শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯২ সময় দেখুন

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির সময় স্বশস্ত্র তিন ডাকাতকে আটক করেছে জনতা।পরে পুলিশে সোপর্দ। সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বেজপাড়া গ্রামে ডাকাতির সময় জনতা তাদের ধরে ফেলে। স্থানীয়রা বলছেন, ঘটনার দিন সন্ধ্যারাতে ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির অন্যান্যদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এসে ডাকাতদলের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। এলাকাবাসী জানায়, ৬ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রোকনের নেতৃত্বে হরিনাকুন্ডু উপজেলার আবুল হোসেনের ছেলে শাহাবুর মন্ডল (৩২) একই উপজেলার বৈঠাপাড়া গ্রামের মহিউদ্দিন সর্দারের ছেলে রানা হোসেন (২৩), ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের ওবায়দুল মন্ডলের ছেলে তুষার আহম্মেদ সাকিব (২১) একই গ্রামের মিজানুর রহমানের ছেলে তৌহিদ হোসেন (১৮), মহামায়া গ্রামের কুরবান আলী, একই গ্রামের তরিকুল ইসলাম (৩৮) সহ ৮ জন সশস্ত্র ডাকাত বেজপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। তারা আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন, কানের দুল ও আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিজিয়া বেগম ডাকাতদের পিছু ধাওয়া করেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাতদলের পিছু ধাওয়া করে শাহাবুর মন্ডল, রানা হোসেন ও তুষার আহম্মেদ সাকিবকে আটক করেন। ডাকাতদলের সদস্যদের মধ্যে তুষার আহাম্মেদ সাকিব এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ও রানা মালয়েশিয়া ফেরত। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে এএসপি (সার্কেল) ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। এসময় সবার উপস্থিতে ডাকাতদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD