মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৪ সময় দেখুন

চুয়াডাঙ্গার জীবননগরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যে ও উৎসবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চ এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতারা মুক্তমঞ্চ থেকে জীবননগরের শেষ সীমানা পাথিলা পর্যন্ত ৫ কিলোমিটার দৌড়িয়ে যান। মিনি ম্যারাথনে প্রথম হয়েছে আব্দুল কাদের, দ্বিতীয় হয়েছ রাব্বি এবং তৃতীয় হয়েছে শামীম। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, সদস্য ডিএম মতিয়ার রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপন সহকারী সালাউদ্দীন, জীবননগর কমিউনিটি গ্রুপের অ্যাডমিন মামুম নীরব ও কিবরিয়া। প্রতিযোগিতা শেষে সবাইকে কমন পুরস্কার হিসেবে সাবান দেওয়া হয়েছে। আর বেলা ১১টায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বিজয়ীদের পুরস্কৃত করবেন বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD