সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ রাজিব হোসেন স্টাফ রিপোর্টার চাটমোহর
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৩২ সময় দেখুন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ-এর প্রতিষ্ঠাতা প্রয়াত মোঃ আব্দুস সামাদ মহোদয়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল এবং কলেজের দাতা সদস্য ও হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন আলম, আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহমুদুল আলম, জিন্দানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাহার আলী, আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাবেক শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও মোঃ ছহির উদ্দিন স্বপন, এবং সাবেক শিক্ষক মোঃ মোক্তার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটমোহর পরিসংখ্যান অফিসার মোঃ মেহেদী হাসান, হান্ডিয়াল কৃষক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান খোকন, হান্ডিয়াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, “প্রয়াত আব্দুস সামাদ ছিলেন এক দূরদর্শী শিক্ষানুরাগী ও সমাজসেবক। আমরা তাঁর দেখানো পথে চললে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।” অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল বলেন, “কলেজের প্রতিটি সাফল্যের পেছনে প্রয়াত আব্দুস সামাদ সাহেবের অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে। আমরা তাঁর স্বপ্ন পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।” দাতা সদস্য মোঃ আবু হানিফ বলেন, “আব্দুস সামাদ মানবতার দৃষ্টান্ত। শিক্ষা ও সমাজ উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।” অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাকপাড়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ তারিকুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD