বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের।

চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু খানের সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদের সৌজন্য সাক্ষাৎ

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ সময় দেখুন
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু খানের সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজেএমইএর সভাপতি এবং বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবননগর উপজেলার নেতৃবৃন্দ। শনিবার জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন—- আহবায়ক মো. বশির উন নাজির, সদস্যসচিব প্রভাষক মো. হাসান ইমাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক মো. মাহফুজ আহমেদ মুসা, মো. আদম আলী, মো. ইউসুফ আলী, মো. মিনারুল ইসলাম, মো. মিলন মিয়া, মো. সেলিম রেজা, মো. শিলন প্রমুখ।
এসময় বাবু খান আসন্ন জাতীয় নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দলীয় ঐক্য ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ বাবু খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জীবননগর উপজেলার রাজনৈতিক প্রেক্ষাপট, তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয়তা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির নানা দিক তুলে ধরেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD