বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের।

রাজবাড়ীর ২টি আসেন ১৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন

মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ সময় দেখুন
রাজবাড়ীর ২টি আসেন ১৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর রাজবাড়ী-১ ( সদর ও গোয়ালন্দ) আসন থেকে ৪ জন ও রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে ১২ জন এমপি প্রার্থী জেলা রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা গেছে, রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু,জাকের পার্টির প্রার্থী হিসেবে দলটির জেলার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।

অপরদিকে, রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ ওরফে হারুন মাস্টার, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে জেলার প্রধান সমন্বয়করী সাইয়েদ জামিল ওরফে জামিল হিজাযী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মালেক, জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম ও সোহেল রানা রাজ তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নাসিরুল হক সাবু ও মুজাহিদুল ইসলাম বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এদিক বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর পক্ষে তার মেয়ে ফারজানা হক অনি ২৮ ডিমেম্বর মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD