বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার। জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রসাশনের নেই দৃশ্যমান কোনো বাজার মনিটরিং রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা জীবননগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্য ৩শত অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার।

রংধনুটিভি ডেস্ক
  • আপডেটের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ সময় দেখুন
১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, এজাহারনামীয় প্রধান ধর্ষক বাদশা মিয়া(২৬) এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ব্রহ্মপুত্র নদের জঙ্গলা এলাকায় গত ১৬ ডিসেম্বর ২০২৫খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮৩০ ঘটিকায় দেখা করতে গেলে ধর্ষক বাদশা মিয়া ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষক বাদশা মিয়া ধৃত ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে সহ এজাহারনামীয় অন্যান্য ধর্ষকদের মোবাইল মারফত ডেকে এনে পরস্পর যোগসাজসে পালাক্রমে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। যার ত্রিশাল থানার মামলা নং-১৩, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০(সংশোধনী/২০২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০। উক্ত মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত সহ পলাতক ধর্ষকদের গ্রেফতারে তৎপর হয়। ২। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ অনুমান ১৪:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার সদর থানার টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD