শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টে গ্রেফতার ২ বালিয়াকান্দিতে অগাছা মারার বিষ দিয়ে২৫ একর জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট জীবন নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে পরিষ্কার অভিযানে এমপি রুহুল আমিন জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার। জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রসাশনের নেই দৃশ্যমান কোনো বাজার মনিটরিং রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টে গ্রেফতার ২

রংধনুটিভি ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ সময় দেখুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টে গ্রেফতার ২

২৭ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. রাত আনুমানিক ১১:৪৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সন্নিকটে একটি বইয়ের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানের ভিতরে পিছনের ঘরে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুইজনকে পুলিশ আটক করে। ঘরটিতে নিয়মিত মাদক সেবনের আসর বসত। জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। উপস্থিত জনতা ঘটনার স্বাক্ষী ছিলেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আসামি মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা-জয়নাল আবেদিন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আসামি মোঃ মানিক মিয়া (৩২), পিতা- মোঃ মানিক মিয়া কে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান,মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD