বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা করলো সিন্দুকছড়ি জোন খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান হোসেনপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি: ডিলারকে জরিমানা মানবতা ও সমাজ কল্যাণে সহায়তায় সিন্দুকছড়ি জোন জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার জনস্বার্থে হোসেনপুর পৌর প্রশাসনের বিশেষ অভিযান ও নির্দেশনা পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা টিকটকের প্রেমে ময়মনসিংহের তরুণীকে পাংশায় ডেকে সংঘবদ্ধ ধর্ষন,থানায় মামলা ঢালারচর উছওয়াতুন হাসানা হাফিজিয়া মাদরাসার দুরাবস্থা

জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা

আজিজুর রহমান জীবননগরঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৮ সময় দেখুন
জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবাসহ আটক মো. আশিক (২১) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল জীবননগর মকসুদ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন।
মো. আশিক জীবননগর পৌরসভার তেতুলিয়ার গ্রামের বাসিন্দা। তিনি আরিফ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে দোকানে আশিককে দুই পিস ইয়াবাসহ আটক করে জীবননগর থানা-পুলিশ৷ পরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) (গ) ধারা লঙ্ঘন একই আইনের ৩৬(১) সারণীর ১৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মাদকসহ আটকের পর ইউএনও স্যারকে খবর দেওয়া হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD