মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

রামগড়ে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মো.মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০৭ সময় দেখুন
রামগড়ে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্ট‘র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন রুমে সংগঠনের উপ-দলনেতা ২ মোঃ আবু নাসের এর সঞ্চালনা ও উপ-দলনেতা ১ মোঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করেন উপজেলা যুব-রেডক্রিসেন্ট এর সদস্য নাইমুল ইসলাম।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাশিকুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আসাদ, উপজেলা সিনিয়র আরসিওয়াই মোঃ মাসুদ রানা, গিয়াস উদ্দিন , সাবেক উপজেলা যুব- প্রধান ফজলুল হক প্রমূখ।

সংগঠনের সদস্যের উপস্থিতিতে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতি শুভেচ্ছা বক্তব্যে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, পাহাড়ে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের অবদানের পাশাপাশি সংগঠনটি বাল্য বিবাহ, রক্তদান, বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন, সেবাশ্রমে পরিস্কার-পরিছন্ন অভিযান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা সহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আরসিওয়াই মোঃ নাজিম উদ্দিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD