মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

কিশোরগঞ্জে সাংবাদিকদের হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩০৪ সময় দেখুন
কিশোরগঞ্জে সাংবাদিকদের হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের

কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার দুপুরবেলা সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় মন্ত্রী পিংকুসহ আহত ২ সাংবাদিকদের চিকিৎসার খোঁজখবর নেন। তথ্য মন্ত্রণালয় ও সরকার সাংবাদিকদের পাশে আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান,মন্ত্রী মহোদয় আমাদের চিকিৎসাসহ সকল বিষয়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।’ গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করার সময় নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। তাদের হামলায় গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু। এ ঘটনায় এ দিন রাতে আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে। এ দিকে হামলার ঘটনায় জড়িত অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীসহ অন্য সাংবাদিকদের হুমকি দিলেও পুলিশ তাদের ধরছেনা বলে অভিযোগ করেছেন মামলার বাদী পিংকু। তথ্যমন্ত্রী মোবাইল ফোনে কথা বলার সময় বিষয়টি তাকে জানানো হয়েছে বলেও জানান মামলার বাদী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD