শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
আদিতমারীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রিশালের ৮ জন সহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১৩ জন আসামী গ্রেফতার হোসেনপুরে অবৈধ মাটি কাটা বিরোধী অভিযান: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হোসেনপুরে কিং সালমান সেন্টারের উপহারের খেজুর বিতরণ ত্রিশালে ২,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ নেত্রকোণায় শ্রেষ্ঠ সার্জেন্ট ত্রিশালের সন্তান আসাদুজ্জামান সুমন জীবননগর হাসাদাহে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত জামায়াতের আমির মারা গেছেন রাজবাড়ীর পাংশায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১২০১ পরিবার হোসেনপুরে ফুয়েলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত; অবৈধভাবে তেল বিক্রির দায়ে জরিমানা হোসেনপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসেনপুরে কিং সালমান সেন্টারের উপহারের খেজুর বিতরণ

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩১ সময় দেখুন
হোসেনপুরে কিং সালমান সেন্টারের উপহারের খেজুর বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর পক্ষ থেকে উপহার হিসেবে প্রাপ্ত খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও মসজিদে ইফতার সামগ্রী হিসেবে এসব খেজুর প্রদান করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্থাটির পক্ষ থেকে মোট ১৭ কার্টুন খেজুর উপহার হিসেবে পাওয়া যায়। প্রতি কার্টুনে ৮ কেজি করে মোট ১৩৬ কেজি খেজুর হোসেনপুর উপজেলার ৩২টি এতিমখানা, মাদ্রাসা ও মসজিদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

​হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌর প্রশাসক মোহসী মাসনাদ। বিতরণকালে সংশ্লিষ্ট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, পবিত্র রমজান মাসে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের ইফতার আয়োজনে সহায়তা করাই এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য। আন্তর্জাতিক এই সহায়তার ফলে উপজেলার নিম্নআয় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD