ত্রিশালের ৮ জন সহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জুয়ার আসর হইতে ১৩ জন আসামী গ্রেফতার
অভিযান-১:-এসআই (নিঃ) ফিরোজ আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন ০৯ নং কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল এলাকা হইতে ৯ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকায় ১ কেজি গাঁজা, মূল্য অনুমান ২৫,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুমন মিয়া (৩০), পিতা-মৃত নূর ইসলাম, মাতা-মোছাঃ জবেদা খাতুন, সাং-রাজদারিকেল, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
অভিযান-২এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন টিএনটি মোড় এলাকা হইতে ৯ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৫০,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। শ্রী তপন চন্দ্র দাস (৩৫), পিতা-শ্রী মতিন্দ্র চন্দ্র দাস, মাতা-অনিতা রানী দাস, সাং-ষ্টেশন বাজার উত্তরপাড়া, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, ২। সাকিবুল হাসান রিফাত (২২), পিতা-মৃত রহুল আমিন, মাতা-মোছাঃ চম্পা খাতুন, সাং-রাজৈয় স্বজলগাঁও দক্ষিণ পাড়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
অভিযান-৩এসআই (নিঃ) বিপুল কুমার সাহ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মাছ বাজার এলাকা হইতে ৯ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ২৩.২০ ঘটিকায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ১৫,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। লাল চাঁন মিয়া (২২), পিতা-নজরুল মিয়া, মাতা-শেফালী আক্তার, সাং-শম্ভুগঞ্জ, ২। রেজাউল ইসলাম সাগর (২১), পিতা-মৃত আব্দুল রাজ্জাক, মাতা-কুলসুম বেগম, সাং-ঝাউগড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
অভিযান-৪ এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন অলহরী ঘাটপাড বাজার এলাকা হইতে
১০ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ১.৪৫ ঘটিকায় জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর হইতে ৫২টি তাস, নতুন ১ বান্ডিল তাস, জুয়া খেলায় ব্যবহৃত ১টি পাতলা কম্বল ও নগদ ৫,৯৪০/-টাকার আলামতসহ ১। মোঃ বাবুল মিয়া (৪০), পিতা-মৃত সুলতান, মাতা-মৃত রহিমা, সাং-অলহরী দূর্গাপুর, ২। বাচ্চু (৫৫), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-খোদেজা খাতুন, সাং-বাগান, ৩। মোঃ আব্দুল কাদির (৪০), পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ শাহিদা খাতুন, সাং-অলহরী খাডহর, ৪। মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, মাতা-হালিমা আক্তার, সাং-অলহরী খাডহর, ৫। মোঃ বিল্লাল হোসেন (৩৮), পিতা-মৃত আব্বাস আলী, মাতা-মৃত আনোয়ারা খাতুন, সাং-অলহরী, ৬। আবুল হাসনাত (৫০), পিতা-মোঃ শাহজাহান, মাতা-মোছাঃ ফজিলা খাতুন, সাং-অলহরী, ৬। আবুল হাসনাত (৫০), পিতা-মোঃ শাহজাহান, মাতা-মোছাঃ ফজিলা খাতুন, সাং-অলহরী খাডহর, ৭। কাজল (৫০), পিতা-মৃত আবেদ আলী, মাতা-মোছাঃ হারিছা খাতুন, সাং-চিকনা মনহর, ৮। মোঃ জহিরুল হক (৩০), পিতা-মোঃ ফজলুর হক, মাতা-মোছাঃ নাছিমা খাতুন, সাং-অলহরী খাডহর, সর্ব থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামত উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১৩জন আসামীদের বিরুদ্ধে তারাকান্দা থানা, ভালুকা মডেল থানা, কোতোয়ালী মডেল থানা এবং ত্রিশাল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।