সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কিশোরগঞ্জে আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ তুহিন ‎ জীবননগরে ভুয়া দুই ডিবি সদস্য জনতার হাতে আটক, গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ রাজবাড়ীতে তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের রামগড়ে ত্যাগ,নির্যাতন সহ্য করেও বিএনপি’র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া কিশোরগঞ্জে উদ্ধারকৃত ৫০টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর ভোলা সরকারি কলেজেইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত: তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

জীবননগরে ভুয়া দুই ডিবি সদস্য জনতার হাতে আটক, গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ

আজিজুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
জীবননগরে ভুয়া দুই ডিবি সদস্য জনতার হাতে আটক, গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ

চুয়াডাঙ্গার জীবননগরে ছিনাতাইকালে ভুয়া দুই ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশের সোপর্দ করা হয়েছে। তবে আরও চারজন পালিয়ে গেছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে জীবননগরের সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
আটক দুজন হলেন কোটচাঁদপুর বাজারপাড়ার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) ও একই এলাকার গাবতলাপাড়া আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।
স্থানীয় কয়েকজন জানান, আজ সোমবার দুপুরে পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায় ৬ জন ডিবি পোশাক পরে কয়েকজনকে আটক করে টাকা ও জিনিসপত্র কেড়ে নিচ্ছিল। পরে বিষয়টি জানতে পেরে বাজার থেকে কয়েকজন সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দুই মোটরসাইকেলে চারজন পালিয়ে গেললও একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। পরে স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী গোয়ালপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে লিখন আহমেদ বলেন, গত ১০ মার্চ আমি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাচ্ছিলাম। আমি চিৎড়িখালী ব্রিজে পৌঁছালে ডিবি পোশাকপরা ৬ জন আমাকে আটক করে। পরে আমার হাতে হ্যানক্যাফ পরিয়ে পাশ্ববর্তী উপজেলায় নিয়ে যেয়ে টাকা ও মোটরসাইকেল নিয়ে নেয়। তারা আমাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে চলে যায়। আজ যে দুজন আটক হয়েছে তাদের মধ্যে একজন সেদিন ছিল বলে জানান তিনি।
মেদনীপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, গত বছরের জুলাই মাসে আমি বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। আমি পীচমোড় পার হয়ে চটকাতলা এলাকায় পৌঁছালে ডিবির পোশাক পরা ৫ জন আমাকে ধরেন। এর মধ্যে প্রাইভেটকারে ৩ জন আর মোটরসাইকেলে দুজন ছিল। তারা আমাকে মারধর করে মোটরসাইকেল ও ১০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে চলে যান। আজ যে দুজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন সেদিন ছিল।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, আমি চুয়াডাঙ্গায় মিটিংয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা-পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। দুজনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD