মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

কিশোরগঞ্জে আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধন

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৬০ সময় দেখুন
কিশোরগঞ্জে আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধন

কিশোরগঞ্জের নিকলি উপজেলায় আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খাল খনন শুধু লোক দেখানোর জন্য নয়, বরং নদী–বিলের সঙ্গে সংযোগ স্থাপন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিকলি উপজেলার আড়ি বিল এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এটি কোনো নিছক কর্মসূচি নয় বা লোক দেখানোর উদ্যোগও নয়। খাল খননের মাধ্যমে এলাকার কৃষিকাজ, মৎস্যসম্পদ উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে সহায়ক পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, অনেক স্থানে খালের জমি সরকারি হলেও দীর্ঘদিন পানি না থাকায় স্থানীয় কৃষকরা সেখানে সাময়িকভাবে ফসল ফলান। তবে খাল খননের সময় কৃষকদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও সরকার গুরুত্ব দেবে।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নিকলি উপজেলার আড়ি বিল খালের প্রায় ৬০০ মিটার অংশ খননের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD