মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ত্রিশালে মাদরাসার শিক্ষকের লালসার শিকার এক গৃহবধূ ডিজিটাল সংগ্রামে তরুণ নেতৃত্ব: মো: মামুন রানা ও নতুন বাংলাদেশের প্রত্যাশা কিশোরগঞ্জে আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ তুহিন ‎ জীবননগরে ভুয়া দুই ডিবি সদস্য জনতার হাতে আটক, গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ রাজবাড়ীতে তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের রামগড়ে ত্যাগ,নির্যাতন সহ্য করেও বিএনপি’র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া কিশোরগঞ্জে উদ্ধারকৃত ৫০টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর ভোলা সরকারি কলেজেইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত: তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

ত্রিশালে মাদরাসার শিক্ষকের লালসার শিকার এক গৃহবধূ

ডেস্ক রিপোট
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭৪ সময় দেখুন
ত্রিশালে মাদরাসার শিক্ষকের লালসার শিকার এক গৃহবধূ

ময়মনসিংহের ত্রিশালে এক মাদরাসা পরিচালকের বিরুদ্ধে গৃহবধূকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী (৩৮) গত ১৪ মার্চ ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ওই পরিচালকের নাম রেজাউল করিম শেখ (৩৫)। তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বাহারুল উলুম কওমী মাদরাসার পরিচালক বলে সূত্র জানায়।
সূত্রে জানায়, ভুক্তভোগী নারীর সন্তানরা রেজাউল করিমের মাদরাসায় পড়াশোনা করার সুবাদে ওই পরিচালক প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।এ সুযোগে দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। কিন্তু লোকলজ্জা ও ধর্মীয় গুরুর সম্মানের কথা ভেবে ওই নারী বিষয়টি এড়িয়ে চলতেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করেন।
সূত্র জানায়,গত ১৪ জানুয়ারি রাতে সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ। এসময় কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে রেজাউল। তিনি ওই নারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। গৃহবধূ তীব্র প্রতিবাদ জানালে রেজাউল তার ওপর চড়াও হয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে পরনের কাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে।ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে রেজাউল পালিয়ে যায়।
গৃহবধূর অভিযোগ, ঘটনার পর থেকে তিনি ও তার স্বামী-সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদী পক্ষ প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মাধ্যমে তাকে ও তার মাদরাসা পড়ুয়া ছেলেকে অপহরণসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দিচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ও নিরাপত্তার কথা ভেবে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD