বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ভাংচুর মামলায় ২দিনের রিমান্ড দিয়েছে আদালত

শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
  • আপডেটের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৫৩ সময় দেখুন
শফিকুল ইসলাম অপুকে ভাংচুর মামলায় ২দিনের রিমান্ড দিয়েছে আদালত

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহ শহরের ‘আক্তার ফার্মেসি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করে।

সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সদর আমলী আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অপুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঝিনাইদহ সদর থানা সুত্রে জানা যায়, এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে । পরবর্তিতে সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট শহরের আক্তার ফার্মেসি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। তার নামে পাঁচটি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু বিগত ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মসিউর রহমানকে পরাজিত করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে ঝিনাইদহ জেলা সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD