সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের ১লক্ষ টাকা জরিমানা

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৪০ সময় দেখুন
হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের ১লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাহেবের চর বক্ষ্রপুত্র নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) কাজী নাহিদ ইভা ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ লঙ্ঘন করে নদী থেকে অবৈধভাবে বেকু দিয়ে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করা হয়। ​ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা জানান, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাশে থাকা ফসলী জমির ব্যাপক ক্ষতি হচ্ছে । আইন অমান্য করে যারা নদী থেকে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।” ​জনস্বার্থে এবং নদী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD