শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তজুমদ্দিনে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা রাাজবাড়ী শহরে ৫ কোটি টাকার জেলা পরিষদের জমি উদ্বার ত্রিশালে প্রেমের বিয়ের পরেও পুনরায় বিয়ে করে ১ম স্ত্রীর শিশু সন্তান কে গলা টিপে হ ত্যার অভিযোগ হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের ১লক্ষ টাকা জরিমানা মেহগনি গাছের ডালের আঘাতে ফুলবাড়িয়ায় বাবা নিহত, ছেলে-নাতি গ্রেফতার দৌলতদিয়ায় বাসডুবিতে আর কোন লাশের দাবিদার না থাকায় উদ্বার অভিযান সমাপ্ত অটোর ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির শিক্ষার্থীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ২৩ জনের মরদেহ উদ্ধার, নাম ঠিকানা দেখুন, আপনার পরিচিত কেউ আছে কি না এই তালিকায়

তজুমদ্দিনে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি।
  • আপডেটের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ সময় দেখুন
তজুমদ্দিনে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

ভোলার তজুমদ্দিন উপজেলায় ছয় বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া ৮ নং ওয়ার্ড মাতাব্বর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাতাব্বর কান্দি গ্রামের আলী হাওলাদার বাড়ীর হারুনের মেয়ে তাহিয়া আক্তার সোহানাকে (৬) বাসায় রেখে তার মা গরু আনার জন্য মাঠে গেলে সোহানা প্রতিবেশী এক মেয়ের সাথে বিস্কুট আনার জন্য এলাকার মোস্তফার (৫৫) দোকানে যায়। সেখানে দোকানদার তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখালে তার প্রতিবেশী সহপাঠী বিস্কুট নিয়ে বাসায় চলে আসলেও সোহানা সেখানে থেকে যায়।পরবর্তীতে সোহানাকে বাসায় আসতে দেরি হওয়ায় তার সহপাঠী দোকানে গিয়ে সোহানা ও মোস্তফাকে বিবস্ত্র অবস্থায় দোকানের দরজার আড়ালে দেখতে পান। পরবর্তীতে সে সোহানাকে বাসায় নিয়ে আসেন। তার মা মাঠ থেকে এসে মেয়ের এই অবস্থা দেখতে পেয়ে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত ডাক্তার সোহানাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, এই বিষয়ে ভুক্তভোগী পরিবার এখনো থানায় কোন মামলা করেনি। তবে পুলিশের টিম এই বিষয় সত্যতা যাচাইয়ের জন্য কাজ করতেছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD