মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ডেস্ট রিপোর্ট
  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৯০ সময় দেখুন
ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রেসক্লাব ত্রিশালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রবিবার সকালে উপজেলার পৌর শহরের ইসলামীক সেন্টার রোড এলাকায় রফাদানী মসজিদের বিপরীতে অবস্থিত এনাম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পটির উদ্বোধন করেন প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল।

ত্রিশালের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান এনাম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে মেডিসিন, চক্ষু, দন্ত ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ইনটেনসিভ কেয়ার মেডিসিন, বাত ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং অর্থোপেডিক ও বাত-ব্যথা বিশেষজ্ঞ ডাঃ তুষার নাথ।

তারা হাড়-জোড়া রোগ, বাতব্যথা, কোমর ও হাঁটুর ব্যথা, হৃদরোগ, বক্ষব্যাধি, শিশু, চর্মসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা উদ্যোগটির প্রতি মানুষের আস্থা ও আগ্রহের প্রতিফলন।

এনাম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট দন্ত চিকিৎসক এনামুল হক বলেন, “মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা প্রেসক্লাব ত্রিশালের সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রেসক্লাব ত্রিশালের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমাদ্রি জানান, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখা হবে।

প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল বলেন, “সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রেসক্লাব সবসময়ই ইতিবাচক ভূমিকা রাখতে চায়। এই ক্যাম্প তারই একটি অংশ।”

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD