মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত: ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও আরাফাত সিদ্দিকী

ডেস্ট রিপোর্ট
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮৫ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন নারীকে ঘিরে সৃষ্টি হওয়া মানবিক সংকটের ঘটনায় অবশেষে পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে বাজার এলাকায় বসবাস করে আসছিলেন ওই নারী। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। মানসিক ভারসাম্যহীন মহিলাটির বিষয়টি সাংবাদিক দ্বীপজয় সরকার উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি আমলে নেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। পরবর্তীতে সংবাদ প্রকাশের পর আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে বারোটার দিকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে নিজেদের হেফাজতে নেন। বর্তমানে তার নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সচেতন মহলের মতে, এটি শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল উদাহরণ। একইসঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন। ত্রিশালের এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়—সমাজের সবচেয়ে অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD