সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

পুলিশ লাইন্স হাই স্কুলে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা- ২০২৬ অনুষ্ঠিত

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২২ সময় দেখুন
পুলিশ লাইন্স হাই স্কুলে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা- ২০২৬ অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এবং ইউনিসেফ- এর যৌথ উদ্যোগ ও সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ শেখার প্যাকেজ- ‘মাইক্রো স্কিল’।

মাইক্রো স্কিল হলো এমন কিছু ছোট ছোট রুপান্তরযোগ্য দক্ষতা, যা কিশোর-কিশোরীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।
সোমবার( ০৬ এপ্রিল) বিকেলবেলা ৩:৩০ মিনিটে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়। পুলিশ সুপার মহোদয় মাইক্রো স্কিল প্যাকেজ মেলা পরিদর্শন করেন এবং স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরী বিভিন্ন শিল্প প্রদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের এমন সৃষ্টিশীল মেধার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে আর্থিক উপহার প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় ভবিষ্যতে এমন সৃষ্টিশীল বিভিন্ন উৎসব এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান করেন।

উক্ত মেলায় আরো উপস্থিত ছিলেন জনাব উরুবান আতরাবা তামান্না- সভানেত্রী পুনাক কিশোরগঞ্জ। পুলিশ লাইন্স কেন্দ্রীক বিভিন্ন সিনিয়র কর্মকর্তাগন, স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই মাইক্রো স্কিল প্যাকেজ মেলা সেই কোমলমতি শিক্ষার্থীরা।

মেলায় আগত অতিথিগন বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সরাসরি প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য গ্রহণ করেন।আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে,যেন শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD