বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
সিন্দুকছড়ি জোনের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পুলিশ লাইন্স হাই স্কুলে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা- ২০২৬ অনুষ্ঠিত লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ডিপ টিউবওয়েল স্থাপন মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত: ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও আরাফাত সিদ্দিকী জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা জীবননগর সীমান্তে ভারতে পাচারকালে শিশুসহ ৮ জন উদ্ধার, আটক ২ জন ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল দুই প্রতিমন্ত্রীর ডা.লিটন এমপিকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

সিন্দুকছড়ি জোনের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মো.মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫ সময় দেখুন
সিন্দুকছড়ি জোনের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির গুইমারা সিন্দুকছড়ি জোনের অন্তর্গত কুকিছড়াপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ বুধবার ৮ এপ্রিল ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্ব, সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর তল্লাশি দল ইউপিডিএফ এর পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করার সময় সেখানে অবস্থানরত দুই জন ইউপিডিএফ (মূল) সদস্য দৌড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দেয়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাসদস্যরা তাদের পিছু ধাওয়া করলেও দূর্গম ভূপ্রকৃতির কারণে তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ০১টি দেশীয় পিস্তল, ০১টি দেশীয় পাইপ গান, ০৬ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন (গুলি) , ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের দমনে সিন্দুকছড়ি জোনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD